মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » কিছু সাংবাদিক দেশ-স্বাধীনতার শত্রু : মোমিন মেহেদী
কিছু সাংবাদিক দেশ-স্বাধীনতার শত্রু : মোমিন মেহেদী
সংবাদ বিজ্ঞপ্তি :: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কিছু সাংবাদিক দেশ-স্বাধীনতার শত্রু। তারা রাজনৈতিকভাবে বারবার যারা অন্যায় করেছে সেই শিবির-জামায়াত-ধর্ম ব্যবসায়ী আর দুর্নীতিবাজ-সন্ত্রাসী-ধর্ষক-খুনিদেরকে পৃষ্টপোষকতা দিচ্ছে। একারণেই আজ এতবছর পরও সাগর-রণি হত্যাকান্ডের বিচার না হয়ে বরং ঝুলে আছে দিনের পর দিন। এই সাংবাদিক নামধারী শত্রুদের কারণে নতুন প্রজন্মের প্রকৃত রাজনীতিকরা রয়ে যাচ্ছে জনগনের আড়ালে। এই সব লুটেরা সাংবাদিকদের কারণে নির্মমতা বাড়ছে। এদেরকেও প্রতিহত করা হবে, শ্বেতপত্র প্রকাশের মধ্য দিয়ে উৃন্মোচন করা হবে ভয়ংকর সব দানবদের মুখোশ, সাংবাদিকতার অন্তরালে লোভি-লম্পট-লুটেরা যারা; তারা অতিতের অনেক অপসাংবাদিকদের মত অচিরেই ধ্বংস হয়ে যাবে, সময় ঘণিয়ে আসছে।
আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর বিডব্লিউএস মিলনায়তনে ‘সাগর-রুণি হত্যাকান্ডের বিচার বনাম অপসাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জাতীয় তথ্যধারার আহবায়ক কালের দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসিডিয়াম মেম্বার কবি আলতাফ হোসেন রায়হান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ ঠাকুর, মওলানা নূরে আলম সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।





তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে