শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসব সম্পন্ন
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসব সম্পন্ন
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসব সম্পন্ন

---বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের বিষ্ণুপরে সিদ্ধ বকুলতলায় তিন (৮-১০ ফেব্রুয়ারী) দিনব্যাপী শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসব সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দিপনা ও নানান আয়োজনে অনুষ্ঠিত অন্তর্ধান মহোৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্তরা যোগদেন। সনাতন ধর্মালম্বীদের পাশাপাশি মুসলমান ধর্মালম্বীদের উপস্থিতিও ছিল লক্ষনীয়। শনিবার সকাল ৯টায় মহোৎসব শুরু হয়ে সোমবার সকালে শেষ হয়।
অনুষ্ঠানের ২য় দিন বিষ্ণুপুর ধামের সিদ্ধ বকুলতলায় অনুষ্ঠিত অন্তর্ধান মহোৎসব পরিদর্শন করতে এসে একই মঞ্চে বসেন সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও বর্তমান এমপি মোকাব্বির খান। দুই অধিবেশনে দু’জন ছিলেন প্রধান অতিথি। তবে বেশ কিছু সময় তারা পাশাপাশি বসে কুশল বিনিময় করেন। সাবেক-বর্তমান এমপিদেরকে একই মঞ্চে পাশাপাশি বসা থেকে জনমনে নতুন কিছু প্রাপ্তির আশা সঞ্চয় হয়েছে। মোকাব্বির খান এমপি নির্বাচিত হওয়ার পর এই প্রথম দেখা হয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর সাথে। এসময় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ওই আসনের উন্নয়নের জন্য একটু বেশি গুরুত্ব দেওয়ার জন্য বর্তমান এমপি মোকাব্বির খানের প্রতি আহবান জানান।
শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাস শংকুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আমিন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রণজিত চন্দ্র ধর রণ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টার ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, আওয়ামী লীগ নেতা টুনু মিয়া, নাজমুল ইসলাম চৌধুরী অপু, মজম্মিল আলী। এসময় দুই এমপির সাথে দলীয় লোকজন ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে অন্তর্ধান মহোৎসব সম্পন্ন হওয়ায় সরকারের সকল দপ্তরসহ সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষন কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক শংকর দাস শংকু।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)