শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ধ্বংসের মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকিতে জনপদ
প্রথম পাতা » গাইবান্ধা » ধ্বংসের মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকিতে জনপদ
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধ্বংসের মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকিতে জনপদ

---গাইবান্ধা :: গাইবান্ধার সাঘাটা উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষানা-বেক্ষণ অভাবে এখন বিলিনের পথে। বাঁধের ওপর অবৈধ জনবসতি এবং বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। ফেলে বন্যার হুমকীর মধ্যে রয়েছে সাঘাটা উপজেলা জনপদ।
যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ডানতীর রক্ষা কল্পে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর অর্থায়নে বিগত ১৯৬৬ সালে রংপুর তিস্তা ব্রিজ হতে সিরাজগঞ্জ হুলাসাগর পর্যন্ত ২১৪ কি:মি: বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি নির্মাণ করা হয়। কিন্তু পানিউন্নয়ন বোর্ডের এই বাঁধটির রক্ষনাবেক্ষন ও সংস্কার অভাবে দিন দিন বাঁধ দখল করে গড়ে ওঠেছে জনবসতিসহ বিভিন্ন ধরনের অসংখ্য স্থাপনা। বিশেষ করে উপজেলার বাঁশহাটা হতে জুমারবাড়ী পর্যন্ত প্রায় ২২ কি: মি: বাঁধের অংশে লোকজনের ঘর-বাড়ি, দোকান, রাইচমিল সহ অসংখ্য কাঁচাপাকা স্থাপনা গড়ে উঠেছে।
বাঁধে এ সব অবৈধ জনবসতি ও স্থাপনা সরিয়ে ফেলার জন্য কোন তাগিত এবং বাঁধ রক্ষণাবেক্ষণ ও সংস্কার ব্যাপারে সরকারী বা পানিউনয়ন বোর্ডের কোন উদ্যোগ না থাকায় গুরুত্বপূর্ণ বাঁধটি এখন বিলিনের পথে। ফলে হুমকীর মধ্যে পড়েছে বাঁধের পশ্চিমাংশে অবস্থিত সাঘাটার বিস্তীর্ণ জনপদ।
সরেজমিনে দেখা গেছে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বসন্তের পাড়া গ্রাম হতে শুরু করে সাঘাটা ইউনিয়নের বাঁশহাটা পর্যন্ত বাঁধের কোথাও দু’পাশের ঢালু খাড়া করে কেটে সমতল করে সেখানে কোথাও আবার বাঁেধর ওপর, যার যেমন মন চায় নিজেদের ইচ্ছামত ঘর-বাড়ি তুলে লোকজন বসবাস করছে। এদের মধ্যে দুই-চারজনের বাড়িÑঘর করার মত জমি না থাকলেও সিংহ ভাগ পরিবারের রয়েছে জায়গা জমি। তারা এক সময় নদী ভাঙ্গনে গৃহহারা হয়ে এই বাঁধে আশ্রায় নিয়েছে। পরবর্তীতে তাদের ভেঙ্গে যাওয়া জমি গুলো চর উঠলেও তারা বাঁধ ছেড়ে সেই চরে আর ফিরে যায়নি। অনেকের মূলভুখন্ডেই যায়গা জমি থাকলেও সেখানে বাড়ি-ঘর না করে বাঁধেই বসবাস করছেন। বাঁধে বসবাসকারী লোকজনকে সরিয়ে যাওয়ার ব্যাপারে কেউ কিছু না বলার সুবাদে নিজেদের ইচ্ছে অনুযায়ী বাঁধ কেটে বাড়ি-ঘর তুলে বসবাস করছে।
বাঁধে বসবাসকারী আইয়ুব হোসেন (৬০), ফুল মিয়া (৫০), সাহেব মিয়া (৫৫) বলেন, প্রায় ৩০ বছর ধরে তারা এই বাঁধে বসবাস করছেন। তাদেরকে বাঁধ ছেড়ে চলে যাওয়ার জন্য কখনও কেউ বলেনি। একই ধরণের প্রতিক্রিয়া জানালেন বাঁধে বসবাসরত আরও অনেকেই।
সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের সাথে কথা হলে তিনি বলেন, এই সব লোকজন দীর্ঘ দিন ধরে বাঁধে বসবাস করছে। লোকজনের বসবাসের কারণে বাঁধটি হুমকীর মধ্যে পড়েছে জরুরী ভাবে এবাঁধ সংস্কার প্রয়োজন। পাশাপাশি বাঁধে বসবাসকারী এসব লোকজনের মধ্যে কোন কোন পরিবারের জায়গা জমি নেই। তাদের পূর্ণবাসনের ব্যবস্থা করাও প্রয়োজন।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড এর উপ বিভাগীয় প্রকৌশলী রেজাউর রহমান বলেন, ইতিমধ্যে বাঁধটি পূন:সংস্কার করার জন্য পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে অর্থ ছাড়ের প্রস্তাবনা দেয়া হয়েছে। অর্থ পেলে পর্যায় ক্রমে সংস্কার করা হবে। বাঁধে আশ্রায় নেয়া লোকজনকে তাদের বাড়ি-ঘর সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)