বুধবার ● ১২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে ট্রাকের চাপায় রিকশাচালক নিহত
সিলেটে ট্রাকের চাপায় রিকশাচালক নিহত
সিলেট প্রতিনিধি :: সিলেটে বেপরোয়া ট্রাক। ঘাতক ট্রাকের চাপায় ঝরছে একের এক প্রান। এবার ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নগরীর রাস্তায় প্রান গেল এক রিক্সা চালকের। নিহত রিক্সা চালকের নাম রফিকুল ইসলাম, তার বাড়ি রংপুর। এ নিয়ে সিলেট নগরীতে ট্রাক চাকায় পিষ্ট হয়ে প্রান গেল তিনজনের।
আজ বুধবার ১২ ফেব্রুয়ারী সকাল ৭টার দিকে সিলেট নগরীর সুরমা পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া জানান, সকালে বেপরোয়া গতির একটি ট্রাক সুরমা পয়েন্টে রিকশাচালক রফিকুল ইসলামকে চাপা দিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, রিকশা চালককে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত গতিতে কাজিরবাজার সেতু হয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।





আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে