মঙ্গলবার ● ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্য সামনে নিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিন করে সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নভেন্দু নারায়ন চৌধুরী, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আল্লামা শের-ই-বিপ্লব, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, অন্যান্য দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল