শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ মার্চ ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সেনা টহল, জনশূন্য রাস্তাঘাট
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সেনা টহল, জনশূন্য রাস্তাঘাট
শুক্রবার ● ২৭ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় সেনা টহল, জনশূন্য রাস্তাঘাট

---সাইফল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধার রাস্তাঘাট অনেকটাই জনশূন্য। বাস টার্মিনাল-নদী বন্দর, এমনকি জেলা শহরের ভেতরে সবধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। ওষুধ এবং মুদী দোকান ছাড়াও বন্ধ সকল ব্যবসা প্রতিষ্ঠান। করোনা এড়াতে মানুষকে নিজ নিজ ঘরে রাখতে টহল দিচ্ছে সেনাবাহিনী। বিভিন্ন স্থানে চেক পোস্ট স্থাপন করে জনসমাগম রোধে কাজ করছে পুলিশ ও র‌্যাব। আগামী ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকার নির্দেশনায় জনশূন্য হয়ে পড়েছে গাইবান্ধা।
বিশেষ করে দোকান খোলা রাখলে বা মুখে মাস্ক না লাগিয়ে রাস্তায় চলাচল করলে পুলিশ এবং সেনাবাহিনীর অভিযান শুরুর পর মানুষের মধ্যে আতংক সৃষ্টি হওয়ায় কেউ আর ঘর থেকে বের হচ্ছে না। বৃহস্পতিবার সকাল থেকে গাইবান্ধা জেলা শহর সহ সর্বত্র জোরদার টহল শুরু করে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন। ফলে বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর তিনটা পর্যন্ত গাইবান্ধা জেলা শহরের ব্যস্ততম সড়কগুলো একেবারেই ছিল জনশূন্য। তাদের কঠোর অবস্থানের কারণে গাইবান্ধার রাস্তাঘাট অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে। অতি প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। রাস্তায় হাতেগোনা কিছু রিকশা এবং ব্যক্তিগত যান ও মোটরসাইকেল ছাড়া কিছুই চলছে না। ওষুধ এবং মুদী দোকান ছাড়া বন্ধ রয়েছে দোকানপাট, হোটেল রেস্তোরা এমনকি চায়ের দোকানও। অনেকটা ভূতুরে পরিবেশ চারিদিকে।
অপরদিকে মাইক দিয়ে প্রচারাভিযান অব্যাহত থাকলেও কোনভাবেই কমানো যাচ্ছেনা গ্রামাঞ্চলের হাট-বাজারে লোক সমাগম। সাম্প্রতিক সময়ে লোক সমাগমের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেই। ফলে গ্রামাঞ্চলের হাট-বাজারে সারাক্ষণ লোক সমাগম লেগেই থাকছে।
করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে যেখানে সরকার জনসমাগম নিষিদ্ধ করেছেন, সেখানে গ্রামাঞ্চলের হাট-বাজারে অবাধে চলছে জনসমাগম। বিষয়গুলো দেখভালের কেউ না থাকায় এটি আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে এলাকার মানুষ রয়েছেন চরম স্বাস্থ্য ঝুঁকিতে। তাই গ্রামাঞ্চলে প্রশাসনের নজরদারি খুবই জরুরী বলে মনে করছেন সচেতন এলাকাবাসী।
করোনার হাত থেকে নিজেকে এবং অপরকে নিরাপদ রাখতে সরকারি নির্দেশ মেনে সবাইকে নিজ নিজ ঘরে অবস্থানের জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)