শিরোনাম:
●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
রাঙামাটি, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » করোনা পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন
প্রথম পাতা » প্রধান সংবাদ » করোনা পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন
শনিবার ● ৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন

ছবি : মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন।এম এ কাদির চৌধুরী ফারহান, মৌলভীবাজার প্রতিনিধি :: করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকায় ভূমিকা পালন করছেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জনজিবন ব্যাহত, আর সবচেয়ে বেশি কষ্টে আছে দিন মজুরেরা, আর এই দিনমজুরদের মুখে হাসি ফোটাতে ও তাদের মধ্যে জনসচেতনা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছেন তিনি।

দরিদ্র, কর্মহীন বেকার ও অসচ্চল পরিবারকে খাদ্য সামগ্রী বিতরনসহ করোনো ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব তৈরিতে সাধারণ মানুষকে বিনা কারণে ঘর থেকে বের হওয়া রোধ ও বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে শহর থেকে গ্রাম পর্যায়ে কাজ করে যাচ্ছেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

দরিদ্র, কর্মহীন বেকার ও অসচ্ছল পরিবার যারা করোনার প্রকোপে সংকটকালীন সময়ে বেকার হয়ে পড়েছেন তাদের জন্যে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ২০ হাজার পরিবারের মধ্যে ২শ’ মেট্রিক টন চাল ও ১১ লক্ষ টাকার নগদ সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। মৌলভীবাজারে করোনায় বিশেষ বরাদ্ধ ৩ শ মে.টন চাল ও ১২ লাখ টাকা।

মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস মোকাবেলায় এখানে আরো ৬ শ ৭৫ মে. টন খাদ্য ও নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা মজুদ রাখা হয়েছে। এছাড়া জেলায় করোনা চিকিৎসায় সংশ্লিষ্টদের মাঝে ৫শ’ ১২টি পিপিই ও ৮ হাজার ৪শ’টি মাস্ক বিতরণ করা হয়েছে।
এদিকে জেলায় করোনায় আক্রান্ত বা মৃত্যুর ঘটনা না থাকা সত্ত্বেও এ রোগের চিকিৎসায় জেলা প্রশাসনের উদ্যোগে সব রকম প্রস্তুতি রাখা হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার জেলায় সদরে ২৫০ শয্যা হাসপাতালসহ ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১টি সিএস অফিসে ১৩৩টি বিশেষ বেড প্রস্তুত রাখা হয়েছে। করোনা চিকিৎসার কাজে ১৩২ জন চিকিৎসক ও ১৭৭ জন নার্সকে নিয়োজিত রাখা হয়েছে। সদর হাসপাতাল ও সিএস অফিসে করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ঔষুধ পিপিই মজুদ রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত বা মৃত্যুর ঘটনা না থাকলেও ১লা মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৬২১ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাদের বেশীর ভাগই বিদেশ ফেরৎ। এর মধ্যে ৩৩৭ জনের মধ্যে সংক্রমনের উপস্থিতি না পাওয়ায় তাদের কায়ারেন্টাইন ও আইসোলেশন থেকে ছেড়ে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে ২৩৬৭ জন বিদেশ প্রত্যাগত হলেও ২৪৯ জন প্রত্যাগতের কোন হদিস পাওয়া যাচ্ছে না। জেলা প্রশাসন থেকে বলা হয়েছে এদের ঠিকানা ও অবস্থান চিহ্নিত করণে কার্যক্রম চলছে।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, করোনা মোকাবেলায় সরকারী নির্দেশনায় জেলা প্রশাসন থেকে সবরকম প্রস্তুতি রাখা হয়েছে। সরকারী ভাবে কর্মহীন এবং দরিদ্র পরিবারগুলোকে সরকারীভাবে নগদ অর্থ সহায়তা ও খাদ্য সরবরাহ দেয়া হচ্ছে। তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কেউ আক্রান্ত বা মৃত্যুবরণ না করলেও এর বিস্তার ঠেকাতে আমাদের সবাইকে সরকারী নির্দেশনা মেনে ঘরের মধ্যে অবস্থান করতে হবে।

কমলগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সকল মসজিদের মাইকে সচেতনমূলক প্রচারের নির্দেশ

মৌলভীবাজার :: কমলগঞ্জের সকল মসজিদের মাইকে সকাল ৬ টা থেকে রাত্র ১১ টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট পর পর করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারনা চালানোর জন্য অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক।

২৩৮ নং স্বারকের সূত্রে বলা হয়ছে - উপরিউক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দেশব্যাপী করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য জনসমাগম নিষিদ্ধ করা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলায় অবস্থিত সকল মসজিদের নিজস্ব মাইকের মাধ্যমে প্রতিদিন সকাল ৬ ঘটিকা থেকে রাত্র ১১ ঘটিকা পর্যন্ত প্রতি ৩০ মিনিট পর পর করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক ঘোষণা দেওয়ার প্রযোজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য অনুরোধ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।

কমলগঞ্জ ডিজিটাল পদ্ধতিতে পহেলা বৈশাখ পালনের আহব্বান উপজেলা প্রশাসনের

মৌলভীবাজার :: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসজনিত রোগ এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষে আসন্ন পহেলা বৈশাখ ১৪২৭ বাংলা তরিখে সকল ধরনের অনুষ্টান বা কার্যক্রম স্বারক (২৩৯) মাধ্যমে বন্ধ রাখার জন্য নির্দেশ দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. আশেকুল হক। সাথেকরে সম্ভাব্য ক্ষেত্রে জনসমাগম পরিহার করে ডিজিটাল পদ্ধতিতে পহেলা বৈশাখ ১৪২৭ পালন করা যেতে পারে বলে অবহিত করেন।

ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ’। তা পালনে দীর্ঘদিন ধরেই প্রস্তুত হচ্ছিল উপজেলার সর্বস্তরের জনগন। কিন্তু বাংলাদেশসহ গোটা বিশ্ব যখন চরম বিপর্যয়ের সম্মুখীন, তখন সরকারের নির্দেশ অনুযায়ী পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ত্যাগ করার আহব্বান জানায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন।





প্রধান সংবাদ এর আরও খবর

ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)