রবিবার ● ১২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে কর্মহীনদের মাঝে খাবার বিতরণ
আত্রাইয়ে কর্মহীনদের মাঝে খাবার বিতরণ
নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ব্যক্তি উদ্যোগে করোনাভাইরাস পীড়িত অসহায় ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সারাবিশ্ব আজ করোনা আতঙ্কে আতঙ্কিত। দিন দিন বেড়েই চলেছে মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে ঘরে থাকার জন্য। তাই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো আজ কর্মহীন। সরকারি অনুদানের পাশাপাশি সমাজের বিত্তশালীরা ও বিভিন্ন সংগঠন আজ এগিয়ে এসেছে মানবতার সেবায়।
তারই ধারাবাহিকতায় রবিবার দুপুরে উপজেলার শাহাগোলা ইউনিয়ন দলীয় কার্যালয়ের সামনে শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সন্দেশ এর উদ্যোগে ৩শতাধিক অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস ছালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল গফুর খাঁন, সাংগঠনিক সম্পাদক সুনির্মল ঘোষ, প্রচার সম্পাদক আমিনুর রহমান রবিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অর্থ বিষয়ক সম্পাদক নিশারুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঠন কুমার, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন প্রমখ।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল