শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় লকডাউন ঘোষণার পরও নিয়ন্ত্রণে আসছেনা জনসমাগম
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় লকডাউন ঘোষণার পরও নিয়ন্ত্রণে আসছেনা জনসমাগম
রবিবার ● ১২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় লকডাউন ঘোষণার পরও নিয়ন্ত্রণে আসছেনা জনসমাগম

---সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না জনসমাগম। গাইবান্ধার হাট-বাজারগুলোতে সামাজিক দূরত্ব অমান্য করে কেনাকাটা করছেন ক্রেতা-বিক্রেতারা। শুধু তাই নয় ক্রেতা-বিক্রেতা কোন পক্ষই মানছে না স্বাস্থ্য সুরক্ষার দিকগুলো। সুযোগ পেলেই নানা ছলছুতোয় ঘর থেকে বেরিয়ে পড়ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। শহরে বন্দরে অভিযান পরিচালনা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গাইবান্ধাকে গুচ্ছ সংক্রমিত এলাকা হিসেবে চিহ্নিত করেছে আইইডিসিআর। শুক্রবার লকডাউন ঘোষণা করা হয়েছে পুরো গাইবান্ধাকে। এরপরও তা মানছেন না জনসাধারণ। লকডাউনের তৃতীয় দিনে রাস্তায় ও বাজারগুলোতে হুমরি খেয়ে পড়েছে মানুষ। জেলার পাড়া মহল্লায় কেউ কেউ প্রয়োজনে বের হলেও বেশিরভাগ মানুষকেই ঘুরে বেড়াতে ও আড্ডা দিতে দেখা গেছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এই জেলার আক্রান্তের সংখ্যা।
গাইবান্ধাকে লক ডাউন ঘোষণার তৃতীয় দিনে সকাল থেকেই জেলা উপজেলা সদরের হাট-বাজার ও পাড়া-মহল্লা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না জনসমাগম। জেলা উপজেলা সদরের রাস্তা গুলোতে অটোবাইক, অটোরিক্সা, মিনি ট্রাক, মটর সাইকেল, বাই-সাইকেলসহ সকল প্রকার যানবাহন চলাচল ও পথচারিদের যথেষ্ট ভীড়। এদিকে শহর এবং উপজেলা শহরের হাট-বাজারগুলোতে ভীড় দেখা গেছে। শহরে লক ডাউন বাস্তবায়নে পুলিশের ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে। পুলিশ তৎপরতা চালিয়ে চলে যাওয়ার পরেই আবার সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি আগের মতই হয়ে যাচ্ছে।
স্থানীয়রা মনে করছেন পুলিশের একার পক্ষে লক ডাউন বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য প্রয়োজন জনসচেতনতা এব্যাপারে পৌরসভা, জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন থেকে জনসচেতনতা সৃষ্টিতে বার বার মাইকিং করা সত্ত্বেও তাতেও কোন কাজে আসছে না।

গাইবান্ধায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ : হোম কোয়ারেন্টাইনে ৫৮২
গাইবান্ধা :: গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরেকজন নতুন রোগীর সন্ধ্যান পাওয়া গেছে। এ নিয়ে আজ রবিবার পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ জন। আক্রান্ত রোগীদের মধ্যে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেসনে ৪ জন ও হোম আইসোলেসনে ২ জন রয়েছে।
সিভিল সার্জন সুত্রে জানা গেছে, নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘন্টায় ৫৮২ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে নতুন করে আরও ২৭৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৮০ জন ।

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা আটক- ২
গাইবান্ধা :: গাইবান্ধা সাঘাটা উপজেলায় আজ রবিবার সকালে শালিসী বৈঠকে মধ্যস্থকারী সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মোল্লাকে পিটিয়ে হত্যা করেছে একটি পক্ষ। মৃত আব্দুল হামিদ মোল্লা সাঘাটার হাসিলকান্দি গ্রামের মৃত কছোর উদ্দিন মোল্লার পুত্র।
জানা গেছে, সাঘাটা বাজারে ব্যবসায়ী ননী গোপাল সাহার তিন পুত্রের মধ্যে পারিবারিক জমি-জমার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। মেঝো ভাই কালাচান সাহার ডাকে বিরোধ নি¯পত্তিতে শালিসী বৈঠক উপস্থিত হন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে শ্যামল ও নিলমণি সাহা মধ্যস্থতাকারী হামিদ মোল্লাকে পিটিয়ে মাটিতে ফেলে কিলঘুষি মারতে থাকে। এসময় ঘটনাস্থলেই হামিদ মোল্লার মৃত্যু হয়। পরে তাকে সাঘাটা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে। এঘটনায় হামিদ মোল্লার আত্মীয়স্বজন মৃত্যুর সংবাদ শুনে বাজারে দু’ভাইয়ের ব্যবস্যা প্রতিষ্ঠানে ভাংচুরের চেষ্টা করলে সাঘাট থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দু’ভাই শ্যামল ও নিলমণি সাহাকে পুলিশ আটক করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)