শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত -২
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত -২
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত -২

---হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। তারমধ্যে গুরুতর আহত সুকন্যা রানী (৩৫)। সুকন্যা রানী হচ্ছেন পৌরসভার ৮নং ওয়ার্ডের লক্ষন দাসের স্ত্রী।

স্থানীয়দের তথ্য অনুযায়ী- প্রতিপক্ষ হচ্ছেন একই বাড়ির লক্ষন দাসের জ্যাঠাত ভাইয়ের ছেলে প্রশান্ত দাস (৩০)। প্রশান্ত দাস হচ্ছেন মৃতঃ প্রানকৃষ্ণ দাসের ছেলে।

গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসভার সদর রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার ও জমা জমি নিয়ে বিরোধ এবং পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

ঐ স্থানের মন্টু কৃষ্ণ পাল বলেন, প্রায় ৫০ বছর পর্যন্ত ঐ জায়গায় মৃতঃ লক্ষী কান্ত দাস ও তার ছেলে লক্ষন দাস দোকান করত। তাদের নামে ৩০ বছর পর্যন্ত ডিসিআর কাটা আছে। হঠাৎ করে প্রশান্ত দাসের মা বাসনা রানী ঐ জায়গা জোর পূর্বক দখল করতে আসলে তখন দুই পক্ষের মাঝে এ সংঘর্ষ হয়।

এলাকাবাসী সুকন্যা রানী ও প্রশান্ত দাসকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ মনিরুল ইসলাম বলেন, দুইজনই আমার চিকিৎসাধীনে হাসপাতালে ভর্তি আছে।

এ বিষয়ে লক্ষন দাস বলেন, আমার বাবার নামে ঐ জায়গার ডিসিআর প্রায় ৩০ বছর পর্যন্ত কাটা হয়েছে। আমি এবং আমার বাবা ঐ জায়গায় দোকান করি। কিন্তু হঠাৎ করে ঐ জায়গা ভোগ দখলের জন্য জোর পূর্বক চেষ্টা করে এবং আমার স্ত্রীকে বেধম মারধর করে। আমার স্ত্রীর মাথা ফেটে যায়। আমি গরিব মানুষ। কি করব ভেবেই পাচ্ছি না।

এছাড়া ও কালীবাড়ি কমিটির সভাপতি দিলীপ বণিক, সাধারন সম্পাদক তাপস কুন্ড একাধিকবার তাদের নিয়ে বসলেও প্রশান্ত দাসের লোকজনদের নিয়ে কোন সুরহা করতে না পেরে অবশেষে লক্ষন দাসকে একটি প্রতিবেদন দিয়ে দেন এবং সাবেক পৌর মেয়র মরহুম হাজী আঃ ওহাব খলিফা ঐ জায়গায় সালিশ করেন। পরে তিনি উভয় পক্ষকে অর্ধেক করে ভাগ করে দেন। কিন্তু সরলতার সুযোগে বাসন্তী রানী ও প্রশান্ত দাস সব জমি ভোগ দখলে নেওয়ার চেষ্টা করে।

গলাচিপা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর বাবু সুশিল চন্দ্র বিশ্বাস বলেন, আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব তারা যেন ঐ জায়গার ঘরগুলো বন্ধ করে রাখে। তা না হলে ঐ জায়গায় যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। কেননা দুই পক্ষকে এক জায়গায় করা যায় না। হয়ত এক পক্ষ আসলে আবার আর এক পক্ষ আসে না। গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন, আসলেই দুই পক্ষই গরিব। আমি মনে করি প্রশাসন যদি চেষ্টা করে তাহলে দুই পক্ষকে ডেকে মিমাংসা করা সম্ভব। বিষয়টি আমি শুনেছি, দেখব।

গলাচিপা থানার এস আই আঃ মান্নান বলেন, দুই পক্ষেরই অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।





আর্কাইভ