শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে সামাজিক দূরত্বের মানছে না জনসাধারণ
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে সামাজিক দূরত্বের মানছে না জনসাধারণ
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে সামাজিক দূরত্বের মানছে না জনসাধারণ

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে পুলিশের ঢিলা ঢালা শাসনের কারণে সামাজিক দূরত্বের নির্দেশনা মানছে না চাটমোহরের জনসাধারণ। ১৩ এপ্রিল সোমবার সকাল ৯ টায় সরেজমিন পৌর সদরের নতুন বাজারে দেখা যায় বিপুল সংখ্যক মানুষ একে অপরের পাশা পাশি দাড়িয়ে, গা ঘেষা-ঘেষি করে কিনছে নিত্য প্রয়োজনীয় জিনিষ। যেখানে সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে সেখানে সরকারি নির্দেশনা মানা হচ্ছে না চাটমোহরে। চাটমোহরের অন্যান্য বাজার গুলোতেও দেখা যাচ্ছে এমন অবস্থা। অনেকে মাস্ক পরে, অনেকে খালি মুখে নির্বিঘেœ কেনা কাটা করছেন। এমনকি ভ্যানেও চড়ে চলাচল করতে দেখা যাচ্ছে দুয়ের অধিক মানুষকে। রাস্তায় দেখা যায় ভোরবেলা থেকে ভ্যানচালকরা তিন চার জন প্যাসেঞ্জার নিয়ে ছুটেছে। একে অপর থেকে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। অন্যান্য দোকানের সামনে গোল দাগ কেটে এবং দোকানের সামনে রশি ফিতা বেধে রেখে দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হলেও কাঁচা বাজারে তা করা হয়নি। নিয়ম মানতে অসচেতন মানুষের অনিহা দেখা যাচ্ছে। কয়েক দিন পূর্বের তুলনায় রাস্তা ঘাটেও মানুষ চলাচল বৃদ্ধি পেয়েছে। চাটমোহরের সচেতন মানুষ আবার পুলিশের শাসন দেখতে চায়, মানুষকে ঘরে তুলে দেয়ার জন্য পুলিশ কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন সচেতন মহল।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডাঃ রুহুল কুদ্দুস ডলার জানান, জনাকীর্ণ হাট বাজারে যদি কোন করোনা আক্রান্ত ব্যক্তি এসে থাকেন তবে তার মাধ্যমে এ ভাইরাস অন্যান্যের মধ্যে সংক্রমিত হতে পারে। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, থুথু, কফ এর মাধ্যমে যেহেতু অন্যরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেহেতু কাঁচা বাজার গুলোতেও নিদৃষ্ট দূরত্বে গোল দাগ কেটে প্রয়োজনে দীর্ঘ লাইন হলেও সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করতে পারলে ঝুঁকি কমবে।

চাটমোহর থানা অফিসার ইনচার্জ সেখ মো. নাসীর উদ্দিন জানান, প্রতিনিয়ত জনসচেতনতা বাড়াতে কাজ করছি আমরা। তার পরও অনেক মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে আমরা সার্বক্ষনিক কাজ করে যাচ্ছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)