শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে, আশপাশের কারখানা ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে, আশপাশের কারখানা ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন
মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে, আশপাশের কারখানা ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৪০মিঃ) গাজীপুরের গাজীপুরের বোর্ডবাজার মালেকের বাড়ি এলাকার ম্যাট্রিক্স সোয়েটার কারখানার ৮তলা ভবনের আট তলায় সুতার গোডাউনের একটি রুমে আগুন লাগে৷ কারখানায় সিনথেটিক মালামাল থাকায় আগুন দ্রুত পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে৷ ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কর্মীরা প্রায় ৫ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে৷

২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ওই কারখানার আট তলায় ভয়াবহ আগুন লাগে৷ ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে৷

অগ্নিকাণ্ডের ঘটনায় উত্‍সুক জনতার ভিড়ে মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ পরে যান চলাচল শুরু হলেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে৷ এসময় হুড়োহুড়ি ও আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ১০ জন৷ তাদের স্থানীয় হাসপাতালে চিকিত্‍সা দেয়া হয়েছে৷ ভয়াবহ আগুনের খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷

মাত্র পাঁচ দিনের মাথায় ফের আগুন লাগল গাজীপুর মহানগরের সাইনবোর্ড মালেকের বাড়ি এলাকায় অবস্থিত ম্যাট্রিক্স পোশাক কারখানায়৷ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ কারখানায় আগুন লাগে৷ বেলা সাড়ে ১২টার দিকে কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আসে৷ এর আগে গত ২৯ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ কারখানায় আগুন লাগে৷ তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে৷ আগুনে আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়৷ আগুন লাগার কারণ জানা যায়নি৷ এ ঘটনার পর আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ আগুনে অন্তত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করছে৷

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন মঙ্গলবার বেলা ১টায় ঘটনাস্থলে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ছয় ঘন্টা পর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ তবে আগুন নিয়ন্ত্রণে এলেও স্থানে স্থানে এখনও জ্বলছে বলে জানান তিনি৷

ফায়ার সার্ভিসের পরিচলক মেজর একেএম শাকিল নেওয়াজ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, রাজধানীর উত্তরা, টঙ্গী, শ্রীপুর, ইপিজেড ও জয়দেবপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে৷ প্রায় সাড়ে ৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে৷ আগুন নিয়ন্ত্রন আসলেও এখনো কারখানার গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে ৷

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ম্যাট্রিক্স সোয়েটার কারখানা ভবনের অষ্টম তলায় আগুন ধরেছে৷ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি৷

কারখানার জেনারেল ম্যানেজার মজিবুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ দেয়ার সময়ই আগুন লাগে৷ তবে ভবনে কেউ আটকা পড়েননি৷ আটতলা ভবনটির সর্বোচ্চ ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে৷ ওই ফ্লোরটি কারখানার গোডাউন হিসাবে ব্যবহার হয়৷ ইউরোপসহ বিভিন্ন দেশের অর্ডার করা মালামাল সেখানে মজুদ ছিল৷ ঘটনার সময় ফ্লোরটি তালাবদ্ধ ছিল বলে জানান তিনি৷

নওজোড় মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাহারুল আলম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, ভোগড়া বাইপাস থেকে ঢাকামুখী যান চলাচল বন্ধ ছিল৷ তবে ঢাকা থেকে ময়মনসিংহগামী যানবাহন ধীরে ধীরে চলাচল করেছে৷ তবে ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন বিকল্প পথে মীরের বাজার হয়ে টঙ্গী দিয়ে চলাচল করেছে৷

পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. সালাহউদ্দিন আলমগীর আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ছয় হাজারের বেশি শ্রমিক এ কারখানায় কাজ করেন৷

এদিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাহেনুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে৷ ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে৷
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম তদন্ত কমিটি গঠনের বিষয়টি আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানিয়েছেন ৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)