শিরোনাম:
●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ
রাঙামাটি, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁ জেলা লকডাউন: কঠোর অবস্থানে আত্রাই পুলিশ-প্রশাসন
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁ জেলা লকডাউন: কঠোর অবস্থানে আত্রাই পুলিশ-প্রশাসন
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁ জেলা লকডাউন: কঠোর অবস্থানে আত্রাই পুলিশ-প্রশাসন

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: করোনাভাইরাসের ব্যাপক সংক্রমন প্রতিরোধে নওগাঁ জেলাকে পুরোপুরি লকডাউন ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ গণবিজ্ঞপ্তি জারি করে এ নির্দেশ দেন।

তারইধারাবাহিকতায় আত্রাই উপজেলা পুলিশ প্রশাসন কঠোর অবস্থা গ্রহণ করেছেন। উপজেলার গজমতখালি, পাহারপুর, সিংসাড়া, নওদাপাড়া, পার-বজ্রপুর, ভাঙ্গা-জাঙ্গালসহ বিভিন্ন এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। সাধারণ মানুষ যেন প্রয়োজন ছাড়া কোথাও আসা-যাওয়া করতে না পারে সে জন্য এ ব্যবস্থা।

এ ছাড়াও উপজেলার সকল প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট। সেখানে অবস্থান করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় কাজ ছাড়া বের হওয়া ব্যক্তিদের ঘরে ফিরে যেতে অনুরোধ করে সতর্ক করে দেন।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ গণবিজ্ঞপ্তি জারি করে। গণবিজ্ঞপ্তি বলা হয় বুধবার সন্ধ্যা ৬টা থেকে নওগাঁ জেলার ১১টি উপজেলায়সহ সমগ্র জেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে। এছাড়াও লকডাউন চলাকালে নওগাঁ জেলা থেকে কেউ বাইরে যেতে কিংবা অন্য জেলা থেকে কেউ নওগাঁ প্রবেশ করতে পারবে না। জরুরি পরিসেবা ছাড়া সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং সামাজিক দুরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও এখনো মুক্ত রয়েছে নওগাঁ জেলা। তবে এরই মধ্যে অনেক জেলার বাসিন্দা ঢাকা, নারায়ণগঞ্জ ও অন্যান্য জেলা থেকে বাড়ি ফিরেছেন। তাদেরকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বলে জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)