শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » ভানুগাছ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পৌরসভার আর্থিক সহায়তা
প্রথম পাতা » মৌলভীবাজার » ভানুগাছ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পৌরসভার আর্থিক সহায়তা
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভানুগাছ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পৌরসভার আর্থিক সহায়তা

---এম এ কাদির চৌধুরী ফারহান, (মৌলভীবাজার) কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পৌরসভার পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভানুগাছ বাজারের তুলা কারখানার মালিক মোতাহের মিয়াকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কাউন্সিলর মো. আনোয়ার হোসন, গোলাম মুগ্নি মুহিত, রাসেল মতলিব তরফদার, রফিকুল ইসলাম রুহেল প্রমুখ।

উল্লেখ্য, ভানুগাছ বাজারস্থ জবা’র কলোনিতে মোতাহের মিয়ার তুলার কারখানায় গত মঙ্গলবার সকাল ৯টায় আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কারখানা ও গুদামে থাকা মেশিনারিজ ও তুলা পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন কারখানা মালিক মোতাহের মিয়া ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

কমলগঞ্জে ৩ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের চা-বাগান এলাকার রাবার বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় (বিধবা) ৩ সন্তানের জননীর লাশ পাওয়া গেছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক ৭টায় পদ্মছড়া চা বাগান এলাকার রাবার বাগানে লাশটি পাওয়া যায়। নিহত (বিধবা) ৩ সন্তানের জননী সেলিনা আক্তার (৩৮) মাধবপুর নোয়াগাঁও গ্রামের মৃত মনু মিয়ার স্ত্রী।

জানাযায়, বুধবার সকাল ৭টায় রাবার শ্রমিকরা গাছ থেকে তরল রাবার সংগ্রহ করতে গেলে একটি গাছে ঝুলন্ত লাশ দেখে ইউপি সদস্য ও চা বাগান কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কমলগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করলে পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে এসআই মো. ফজলে এলাহীসহ পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলে এসে লাশটি গাছ থেকে নামিয়ে সুরতহাল তৈরী করেন।

মাধবপুর ইউপি সদস্য আব্দুল আহাদ বলেন, কয়েক বছর আগে বিধবার স্বামী মারা গেছেন। তার ৩টি ছেলে সন্তানের মধ্যে বড় ছেলে দশম শ্রেণির ছাত্র। কি কারণে বা কিভাবে গাছের ডালে ঝুলে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না।
নিহতের বড় ছেলে বলেছে সকাল ৭টায় তাদের মা তাদেরকে নাস্তা খাইয়ে বাহির থেকে আসছি বলে বাড়ি থেকে বের হয়। বাড়িথেকে ঘটনাস্থলের দূরত্ব আধা ঘন্টা, এর মধ্যে কিভাবে এ ঘটনাটি ঘটে তা তিনি বুঝতে পারছেন না। লাশের ময়না তদন্ত শেষে বোঝা যাবে প্রকৃত ঘটনা।

কমলগঞ্জ থানার এসআই মো. ফজলে এলাহী বলেন, লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তিনি সেলিনা আক্তারের মৃত্যুকে কিছুটা রহস্যজনক বলে ধারণা করছেন।

বৈশাখী ঝড়ে সামাজিক দুরত্ব নিশ্চিতে সদ্য স্থাপিত বাজার লন্ডভন্ড

কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্রেতা-বিক্রেতাগনের মাঝে সামাজিক দুরত্ব নিশ্চিতে সদ্য স্থানান্তরিত মাছ ও সবজীর বাজার (১৫ এপ্রিল বুধবার) বিকেলের বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়।

প্রায় আধা ঘন্টার তান্ডবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসায়িরা।

আলাপকালে বাজারের মুহিবুর রহমান, মশাহিদ মিয়া বলেন, ঝড়ে আমাদের প্রায় সবার দোকান সম্পুর্ন ভেঙ্গে গেছে। এ ক্ষতি কে পূরন করে দেবে। আমাদের দোকানগুলো আগের জায়গায় থাকলে এই ক্ষতির সম্মুখীন হতাম না।

পৌর বনিক সমিতির সাধারণ সম্পাদক এড. সানোয়ার হোসেন বলেন, ঝড়ে অনেক দোকান ভেঙ্গে গেছে। উপজেলা প্রশাসনের সাথে আলাপ করে ব্যবসায়ীদেরকে আপাতত আগের জায়গায় ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, হঠাৎ আসা বৈশাখী ঝড়ে সামাজিক দুরত্ব নিশ্চিতে সদ্য স্থাপিত কাঁচা বাজারের দোকানগুলো ভেঙ্গে পড়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আপাতত ব্যবসায়ীদেরকে আগের জায়গায় ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)