বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাদল বরণ বড়ুয়া, পিতা : হরিশ চন্দ্র বড়ুয়া, মাতা : অনুপমা বড়ুয়া, ঠিকানা : বেতবুনিয়া দক্ষিণ পাড়া, ৯৫ নং বেতবুনিয়া, ডাকঘর : বেতবুনিয়া-৪৫১১, কাউখালী, রাঙামাটি তিনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কাউখালী উপজেলা কমিটির সভাপতি এবং রাঙামাটি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর পদে ছিলেন।
বাদল বরণ বড়ুয়া প্রায় ১২ বছর ধরে পার্টির একজন প্রবীন ও সিনিয়র কমরেড। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি বিপ্লবী ধারার গণমানুষের রাজনৈতিক পার্টি। পার্টিতে যোগদানের আগে এবং পরে বাদল বরণ বড়ুয়া নিজেকে একজন মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিয়ে আসছেন। মুক্তিযোদ্ধারা এদেশের সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মুক্তিযোদ্ধাদের প্রতি আলাদা যত্ন ও সম্মান প্রদর্শন করেন।
কিন্তু অতিব দুঃখের বিষয় গত ২৩/০৬/২০২৬ খ্রি. তারিখ গণমাধ্যমে রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জানতে পারেন বাদল বরণ বড়ুয়া একজন মুক্তিযোদ্ধা হিসাবে তার কোন মুক্তিযোদ্ধা পরিচিতি নম্বার নাই, লাল মুক্তি বার্তার তালিকার প্রমাণ নাই, মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকায় নাই, বেসমরিক গেজেটে নাম নাই, গেরিলা বাহিনীর গেজেটে নাম নাই।
সরেজমিনে তথ্য প্রমাণ এবং গণমধ্যমের সংবাদ যাচাই-বাচাই করে জানতে পারেন বাদল বরণ বড়ুয়ার কোন ডিগ্রিধারী চিকিৎক নয়, সে একজন গ্রাম ডাক্তার তার পরও সে নামের আগে ডাঃ শব্দ ব্যবহার করছেন, বাদল বরণ বড়ুয়া কোন ভাতাপ্রাপ্ত বা গেজেটধারী মুক্তিযোদ্ধা নয়, তার পরও সে তার নামের সাথে বীর মুক্তিযোদ্ধা শব্দ ব্যবহার করছেন।
পার্টির গঠনতন্ত্রের ২৬-ধারা, উপধারা-০৩ জনগণের স্বার্থের পরিপন্থী এবং মার্কসবাদ-লেলিনবাদ নীতিবোধের বিরোধী কাজ করায় উপধারা-০৩ এর (ঞ) ক্রমিক মোতাবেক বাদল বরণ বড়ুয়া কে পার্টির সকল পদ থেকে বহিস্কার করা হয়।





ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত