শুক্রবার ● ১৯ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
![]()
আমির হামজা, রাউজান :: দক্ষিণ এশিয়ার একমাত্র প্রকৃতিক মৎস্য প্রজননক্ষেত্রে চট্টগ্রামের হালদা নদীতে দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ। বৃহস্পতিবার (১৮ জুন) আড়াই টার দিকে নদীতে জোয়ারের সময় নদীর কয়েকটি স্থানে মা মাছ নমুনা ডিম ছাড়ে। বিষয়টি নিশ্চিত করেন রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম। এর আগে চলতি বছরের এপ্রিল মাসের শেষ দিনে মা মাছ ডিম ছাড়ে। সেই সময়ে ডিম সংগ্রহের পরিমাণ ছিলো প্রায় ৬ হাজার কেজি। এদিকে আজ বৃহস্পতিবার আবারও মা মাছ নমুনা ডিম ছেড়েছে, যার সংগ্রহের পরিমাণ একদম অল্প। ডিম সংগ্রহকারীরা জানান, নদীর আজিমের ঘাট, আমতুয়া, অংকুরীঘোনা, কেরামত আলীর বাক, সিপাহীর ঘাটের কিছু অংশে অল্প কিছু নমুনা ডিম পেয়েছেন বলে তারা জানান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, নদীতে
৭০-৮০ টা নৌকা করে জেলেরা ডিম সংগ্রহ করেন। তবে সংগ্রহের পরিমাণ অনেক কম। তিনি আশা চলতি মাসের ২৮ তারিখ পূর্ণিমার জোঁ রয়েছে, হয়তো সেই সময়ে নদীতে পুরোদমে ডিম ছাড়তে পারে মা মাছেরা।





বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী