শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
শনিবার ● ২৭ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী

রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন সেফটিক ট্যাংকে নেমে গ্যাসের বিষক্রিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরের দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ঝিকুটি পাড়া এলাকায় লক্ষণ ডাক্তারের বাড়ির মৃত কার্তিক দাশের ঘরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান।
নিহতরা হলেন, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের নিমাই দাশের ছেলে প্রদীপ দাশ ও বোয়ালখালী উপজেলার কধুরখীলের বিষু দাশের ছেলে সমীরণ দাশ। মিনতী দাশ নামে একজন বলেন, আমাদের রান্না ঘর ও বাথরুম নির্মাণের কাজ চলছে ৪-৫ মাস ধরে। বৃষ্টির কারণে অনেকদিন কাজ বন্ধ ছিল যার কারণে সেফটিক ট্যাংকের ঢাকনা বন্ধ ছিল। দুপুরে কাজের কন্ট্রাক্টর সেফটিক ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়লে ঘরে থাকা আমার মেয়ের স্বামী প্রদীপ দাশ তাকে উদ্ধার করতে নামে। কন্ট্রাক্টর মুমূর্ষু অবস্থায় উঠে এলেও আমাদের জামাই প্রদীপ সেখানে অসুস্থ হয়ে পরে। এরমধ্যে খবর ছড়িয়ে পরে খারাপ দেবতা বা ভূতে একের পর এক মানুষ টানছে। এতেকরে এলাকার কেউ এগিয়ে আসেনি।
পরে আমাদের ভাগিনা সমীরণকে কল করি৷ সে পাশ্ববর্তী বোয়ালখালী উপজেলা থেকে এসে ট্যাংকে নামলে তিনিও সেখানে অসুস্থ হয়ে পরে। ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে নোয়াপাড়ার বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান বলেন, সেফটিক ট্যাংকে নেমে গ্যাসক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে।
পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)