রবিবার ● ২১ জুন ২০২৬
প্রথম পাতা » পরবাস » রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি :: রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা বৃহস্পতিবার সন্ধ্যায়, ১৮ জুন ২০২৬, নিউবারি পার্ক, রেডব্রিজের অ্যাপল রিয়েল এস্টেটে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আফসর হোসেন এনাম এবং সভা পরিচালনা করেন ট্রাস্টের প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইমাম মিকদাদ। এরপর স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল।
সভার একমাত্র আলোচ্যসূচি ছিল এ-লেভেল এবং জিসিএসই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া। এছাড়া অনুষ্ঠানের ভেন্যু, সময়, তারিখ, খাবার, ট্রফি ও অন্যান্য আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয় যে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফোর্ড স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবে অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ফারুক উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, নিয়াজ চৌধুরী, গোলাম মো. রফিক, ড. সৈয়দ মাশুক আহমেদ, মহিউদ্দিন আলমগীর, এলিন চৌধুরী, মোহাম্মদ আমিন, কামরুল হোসেন দেলোয়ার, রেজাউল করিম রাজু, মোহাম্মদ সুমন চৌধুরী, নাসির উদ্দিন, আব্দুল আহাদ (অতিথি), লুৎফুর রহমান সায়াদ (অতিথি) এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
সভা শেষে আফসর হোসেন এনাম -এর পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য আপ্যায়নের আয়োজন করা হয়।





১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ