শিরোনাম:
●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
রাঙামাটি, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কৃষি » চলতি মৌসুমে কাপ্তাই উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
প্রথম পাতা » কৃষি » চলতি মৌসুমে কাপ্তাই উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
রবিবার ● ২৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলতি মৌসুমে কাপ্তাই উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

---অর্ণব মল্লিক, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি :: চলতি বোরো মৌসুমে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশী ধান উৎপাদন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ফলে ব্যস্ততা বেড়েছে কৃষাণ-কৃষাণীর। জানা যায়, কাপ্তাই উপজেলা রাইখালী এবং চিৎমরম ইউনিয়নে সবচেয়ে বেশী ধানের ফলন হয়েছে।

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া, বড়খোলা পাড়ায় সরজমিনে গিয়ে দেখা যায়, ধানের ব্যাপক সমারোহে ভরপুর সবুজ প্রান্তর। জমিতে জমিতে ধানের গন্ধে মৌ মৌ করছে চারপাশ। কৃষাণ -কৃষাণী ব্যস্ত ধান কাটায়। তবে এই বছর করোনা ভাইরাসের প্রার্দুভাবে অনেক কৃষক ধান কাটার শ্রমিক সংকটে ভুগছেন বলে জানান। তবে ইতিমধ্যে কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ হতে রাইখালী ইউনিয়নের ডংনালায় কৃষকের ধান কেটে নেতাকর্মীরা ঘরে তুলে দিয়েছেন।

কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এই বছর কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ২৮০ হেক্টর জমিতে বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে। যার মধ্যে উফসী জাতের ব্রিধান-২৮ ১৮২ হেক্টর, ব্রিধান-২৯ ৫০ হেক্টর, ব্রিধান-৫৮ ১০ হেক্টর, ব্রিধান-৭১ ১০ হেক্টর, হাইব্রিড জাতের হিরা ১০ হেক্টর,সেরা ৫ হেক্টর, নবি ৬ হেক্টর ও টিয়া ৭ হেক্টর সহ সর্বোমোট ২৮০ হেক্টর জমিতে বোরো ধানের ফলন হয়েছে। এই বছরের কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছিল ১০৬০ মেট্রিকটন। তবে এই লক্ষ্যমাত্রা ছেড়ে যেতে পারে বলে কৃষি বিভাগ জানিয়েছেন।

ইতিমধ্যে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ধান কাটার কাজ শুরু হয়ে গেছে। এইবার ধানের ব্যাপক ফলন হওয়ায় কৃষকেরা আশানুরূপ ফলন গোলায় তুলতে পারবে বলে মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক আশাবাদ ব্যক্ত করেছেন।

কাপ্তাই ইউপিতি আরো ৪শত পরিবার পেলো প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

কাপ্তাই :: ৬ষ্ঠ ধাপে রাঙামটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের আরো ৪শত কর্মহীন হতদরিদ্র পরিবার পেলো মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার।

৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানার, করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ কার্যক্রম চলছে এবং ইতিমধ্যে কাপ্তাই ইউনিয়নে ৬ষ্ঠ ধাপে আরো ৪শত পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়েছে। এবং তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহারগুলো সামাজিক দুরত্ব নিশ্চিত কল্পে দুরবর্তী ওয়ার্ডের বাসিন্দাদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে।





আর্কাইভ