শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পাবনা » প্রশংসার দাবিদার মেয়র রাসেল
প্রথম পাতা » পাবনা » প্রশংসার দাবিদার মেয়র রাসেল
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রশংসার দাবিদার মেয়র রাসেল

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার ভাঙ্গুড়া পৌর মেয়রের ব্যবস্থাপনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল পৌর সদরের ৮টি স্থানে জীবাণু নাশক স্প্রে কক্ষ স্থাপন করেছেন।

পৌর সদরে জরুরী প্রয়োজনে যারা প্রবেশ করবে তারা বাধ্যতামূলক ঐসকল কক্ষের মধ্যে দিয়ে প্রবেশ করে যেতে হবে। এ সময় এই গেটের পাশে রাখা স্প্রে মেসিনের সাহায্যে প্রবেশকৃত ব্যক্তিকে ও তার যানবাহনে জীবানু নাশক স্প্রে করে দেওয়া হচ্ছে। এই কাজটির জন্য ভাঙ্গুড়া পৌরবাসী প্রশংসা জানিয়েছেন মেয়র রাসেলকে।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রথম দিক থেকেই পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল পৌর এলাকায় ব্যাপক জনসচেতনতামূলক কার্য্যক্রম গ্রহণ করেছেন।

পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে সাবান পানি দিয়ে জনসাধারণকে হাত ধোয়ার ব্যবস্থা করা, স্বাস্থ্য কর্মী,পুলিশ প্রশাসন, পৌরসভার স্বেচ্ছা সেবকদের ও সংবাদ কর্মীদের বিনা মূল্যে পিপিই (পার্সোনাল প্রোটেক্টশন ইকুয়েপমেন্ট) প্রদান, প্রত্যেক কাউন্সিলরকে হ্যান্ড মাইক প্রদান করেন এবং জনসচেতনার জন্য বাইসাইকেলের সঙ্গে ছাতা লাগিয়ে হ্যান্ড মাইক দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রচার চালানো হচ্ছে।

এছাড়াও তিনি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কাঁচা মালের বাজার ও মাছ বাজারকে পৃথক স্থানে বসার ব্যবস্থা করেন। পৌর সদরে জনসাধারণের প্রবেশাধিকার সংরক্ষণ করেছেন। বিভিন্ন প্রধান সড়কে জীনাণূনাশক স্প্রে ছিটানো, মাইকিং করে পৌর এলাকার জনতাকে সচেতন করে চলেছেন।

পৌর মেয়রের এই জন সচেতনতা মূলক পদক্ষেপ ও করোনাভাইরাসের মধ্যেও পৌর এলাকার বিভিন্ন কাজের তদারকি করতে স্ব-শরীরে হাজির হয়ে বিভিন্ন কাজের দিক নির্দেশনা দিচ্ছেন।

আজ ২৭ এপ্রিল সোমবার সরেজমিনে পৌরসভার দক্ষিণ সারুটিয়া রেলগেট,উত্তর সারুটিয়া অবদার বাঁধ বাজার ,ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের পাশে কাশিপুর মোড়, জগাতলা চৌরাস্তা বাজার , হারোপাড়া মসজিদ সংলগ্ন, উপজেলা পরিষদ মোড়, মন্ডল মোড় ও মেন্দা মোড় এলাকার ঘুরে দেখা গেছে বিভিন্ন স্থানে আগত ব্যক্তিদের উদবুদ্ধ করে স্বাস্থ্য সম্মত জীবাণু নাশক ঔষধ স্প্রে করে পৌর সদরে প্রবেশ করছে।

অপরদিকে শনিবারের ঐতিহ্যবাহী শরৎনগরের হাট-বাজার সরকারি সিদ্ধান্তে বন্ধ রয়েছে। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাঠগুলি নিদিষ্ট সময়ের জন্য চালুর পর বন্ধ হয়ে যায়। পৌর সভার করোনাভাইরাস সংক্রমণ রোধে জনকল্যাণমুলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী ও সুধীমহল।

এ ব্যাপারে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, করোনাভাইরাস প্রাদূর্ভাবের কারণে জনকল্যাণের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছি।

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে জরিমানা
পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে ২৭ এপ্রিল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে উপজেলার পুরাতন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম। জানা গেছে, পুরাতন বাজারের অসিত মিষ্টান্ন ভান্ডারকে নি¤œ মানের খাবার সংরক্ষন ও পরিবেশনের দায়ে ১০ হাজার টাকা,আঃ হালিম কে ৫শত টাকা, পিজুস দত্তকে ১ হাজার টাকা, রঞ্জিত ও রিপনকে ১ হাজার টাকা, দিলীপ মিষ্টান্ন ভান্ডারকে ৫০০টাকা ও মোল্লা ইলেক্ট্রনিক্স ২০০ টাকা, আনোয়ার হোসেন কে ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় পৌর সভার নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ ও থানা পুলিশের কর্মকর্তা এ এস আই জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)