বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জীবনের ঝুঁকি নিয়ে বাহির হচ্ছে মানুষ, কঠোর অবস্থানে সেনাবাহিনী
রাউজানে জীবনের ঝুঁকি নিয়ে বাহির হচ্ছে মানুষ, কঠোর অবস্থানে সেনাবাহিনী
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ ২৯ এপ্রিল বুধবার সকাল থেকে সেনাবাহিনীর টহল বৃদ্ধি করেছে। জলিল নগর বাস ষ্টেশন ও মুন্সিরঘাটা এলাকায় লোক সমাগম ঠেকিয়ে দেয় সেনাবাহিনী। পাশাপাশি চট্টগ্রাম-রাঙামাটি সড়কের জলিল নগর এলাকায় অস্থায়ী চেকপোস্ট সৃষ্টি করে যানবাহন সীমিত করে। জরুরী প্রয়োজন ব্যাতিত কোন লোক বা গাড়ী ছাড়েনি তারা। সেনাবাহিনীর সদস্যরা যানবাহনে দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে বসার অপরাধে নানা ভাবে শাস্তি দিতে দেখা যায়। এছাড়া অকারণে ঘরের বাহিরে আসায় অনেক লোকজনকে ধাওয়া করে। জানা যায়, দেশ করোনার কঠিন সময় পাড় করছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পারছে বর্তমানে। এ অবস্থায় রাউজানকে লকডাউন করেছ প্রশাসন। এই লক ডাউনের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বাহির হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা কঠোর নজরদারী বাড়িয়ে মানুষকে ঘরে রাখার চেষ্টা করছে।





মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট