শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় পিসিআর ল্যাবে করোনা শনাক্তে জটিলতা : ১৭৩ জনের নমুনা পরীক্ষা ৬৮ জন পজেটিভ : ফলাফল স্থগিত
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় পিসিআর ল্যাবে করোনা শনাক্তে জটিলতা : ১৭৩ জনের নমুনা পরীক্ষা ৬৮ জন পজেটিভ : ফলাফল স্থগিত
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় পিসিআর ল্যাবে করোনা শনাক্তে জটিলতা : ১৭৩ জনের নমুনা পরীক্ষা ৬৮ জন পজেটিভ : ফলাফল স্থগিত

---শামসুল আলম স্বপন, কুষ্টিয়া :: কুষ্টিয়া ২৫০ বেড হাসপাতালে দেশের ১১তম পিসিআর ল্যাব উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, এমপি। এরপর সপ্তাহখানিক বিরতি দিয়ে গত ২৪ এপ্রিল থেকে এই পিসিআর ল্যাবরেটরিতে করোনার ভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা শুরু হয়। কিন্তু দুদিন যেতে না যেতেই দেখা দিয়েছে করোনা শনাক্তের রেজাল্টে জটিলতা । কুষ্টিয়ার পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) টেস্টিং ল্যাবরেটরিতে গত ২৭ এপ্রিল ১৭৩টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৬৮ জনের পজেটিভ ধরা পড়ে । আগের তুলনায় পজিটিভের সংখ্যা অনেক বেশি পাওয়ায় এক অজ্ঞাত কারণে ফলাফল ঘোষণা করা হয়নি। ওই ফলাফল স্থগিত করে আইইডিসিআর থেকে তা পুনরায় পরীক্ষা করে চূড়ান্ত ফলাফল দেয়া হবে বলে আজ ২৯ এপ্রিল আমাদের সময়কে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম। তবে তিনি জানেন না ওই ফলাফল কবে নাগাদ ঢাকা থেকে কুষ্টিয়ায় আসবে । এ নিয়ে জন মনে চরমবিভ্রান্তি সৃষ্টি হয়েছে ।
গত ২৮ এপ্রিল আইইডিসিআর থেকে একজন বিশেষজ্ঞ কুষ্টিয়ায় আসেন। তিনি পরীক্ষা নিরীক্ষা করে মাত্র একজনের করোনা পজিটিভ নিশ্চিত হন। বাকিগুলো অন্য পিসিআরে পুনরায় পরীক্ষা করে ফলাফল নিশ্চিত করার সিদ্ধান্তের কথা জানানো হয়। এ অবস্থায় নিশ্চিত না হয়ে এ সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ইতোমধ্যে যাদের ফলাফল সম্ভাব্য পজিটিভ এসেছে ঝুঁকি এড়াতে সেই ‘আক্রান্তদের’ সতর্ক করার পাশাপাশি তাদের বাড়ি লকডাউন করেছেন প্রশাসনের কর্মকর্তারা।

সোমবারের (২৭ এপ্রিল) ওই রিপোর্ট অনুসারে, জেলার মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামারুল আরেফিন এবং ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই উপসহকারী মেডিকেল অফিসার, কুমারখালী উপজেলার নারায়ণগঞ্জ ফেরত একই পরিবারের চারজন সদস্য, ঢাকা ফেরত এক তরুণী, খোকসা উপজেলার স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তান এবং দৌলতপুর উপজেলার তিনজন আক্রান্তের তথ্য আসে।

অন্যদিকে কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিন আল জিহানের শনাক্তের বেলায় উল্টো চিত্র দেখা যায়। তার কোভিডের রিপোর্ট কুষ্টিয়ায় স্থাপিত পিসিআরে নেগেটিভ আসে। পরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পুনঃপরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে বলে জানা যায়। তিনি একটি মাত্র উপসর্গ (সর্দি) বহন করে আসছেন। এসিল্যান্ড মোহাইমিন আল জিহানের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে আইইডিসিআরে ফের পরীক্ষা করা হবে বলে গণমাধ্যমকে জানান জেলা প্রশাসক আসলাম হোসেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলামের বরাত দিয়ে বুধবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে আসা খবরে বলা হয়, কুষ্টিয়ায় নতুন করে করোনায় আক্রান্তদের নমুনা গত ২৬ এপ্রিল সংগ্রহ করে কুষ্টিয়া ২৫০ বেড হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছিল। সব মিলিয়ে কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩০ জন। কিন্তু কুষ্টিয়ায় স্থাপিত পিসিআরে নেগেটিভ আর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পুনঃপরীক্ষায় পজিটিভ হওয়ায় জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে ।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ