বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাজিপুর » কাপাসিয়ায় আনসার ও ভিডিপি’র পক্ষথেকে খাদ্য সামগ্রী বিতরণ
কাপাসিয়ায় আনসার ও ভিডিপি’র পক্ষথেকে খাদ্য সামগ্রী বিতরণ
মামুনুর রশিদ, কাপাসিয়া :: করোনাভাইরাসের পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষথেকে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ৩ শত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার উপজেলার পৃথক ৩টি স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কাপাসিয়া ডিগ্রি কলেজ, হাইলজোর শহীদ তাজউদ্দীন আহমেদ সরকারি কলেজ ও ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আলাদাভাবে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ১১টি ইউনিয়নের ৩শত অসহায় ও হতদরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের হাতে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ ও ১ টি করে সাবান তাদের তুলে দেয়া হয়। এছাড়া প্রত্যেককে একটি করে মাস্ক দেয়া হয়। ইউনিয়ন দলনেতা ও প্লাটুন কমান্ডারের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী টিম খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আনসার ও ভিডিপি সহকারী কমান্ড্যান্ট মোঃ তৌহিদুল ইসলাম, গাজীপুর সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ হেলাল উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জুয়েনা আক্তার।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ