শনিবার ● ২ মে ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে আদিবাসী যুবককে অপহরণের অভিযোগ
পার্বতীপুরে আদিবাসী যুবককে অপহরণের অভিযোগ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে রামরায়পুর (মাহালীপাড়া) গ্রামের দুই সন্তানের জনক আদিবাসী জাকারুস মারডিকে (৩৩) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামীর সন্ধানের দাবিতে স্ত্রী লুইজিনা মুরমু (৩০) পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
থানায় দায়ের করা ডায়েরি সূত্রে জানা যায়, (ডায়েরি নং-১১২৮, তাং- ২৯ এপ্রিল) জাকারুস মারডি একজন দিনমজুর। সে গত ২৮ এপ্রিল রাত আনুমানিক সাড়ে টার দিকে বাড়ি সংলগ্ন একটি নির্মানাধীন ব্রীজ পাহাড়া দিতে যায়। রাত শেষে সে বাড়িতে না আসায় স্বজনেরা কর্মস্থলে তাকে না পেয়ে সম্ভাব্য সকল যায়গায় খোঁজাখুজি করেন।
এদিকে, মাহালীপাড়া গ্রামের রতন মারডি (৩২), সুনীল হেমরম (৩৭) ও উজ্জল সরেন (৩৮) শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, গ্রামের এরন্ষ্টে মুরমু ও দানিয়াল মুরমুর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। জাকারুস মারডি এরনেষ্ট মুরমুর পক্ষের লোক হওয়ায় দানিয়াল মুরমুর সহযোগীরা জাকারুসকে অপহরণ করে থাকতে পারেন বলে অভিযোগ করেন তারা।
এব্যাপারে জাকারুস মারডির স্ত্রী বলেন, তার স্বামীকে দানিয়াল মুরমুর লোকজন অপহরণ করে থাকতে পারে। লুইজিনা মুরমু আরও অভিযোগ করেন, নির্মানাধীন ব্রীজ পাহাড়া দেন ৬ শ্রমিক। তার মধ্যে ৫ শ্রমিক বহালতবিয়তে আছেন। তিনি তার স্বামীকে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
শুক্রবার দুপুরে অপহৃত আদিবাসী যুবকের বাড়ি পরিদর্শন করেছেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি বিমল মুর্মু ও সম্পাদক এফ্রাইম টুডু জাকারুস মারডির পরিবারকে সান্তনা জানান।





পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা