শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ মে ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে ৬ জনের করোনা সনাক্ত : মানুষের মাঝে আতংক
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে ৬ জনের করোনা সনাক্ত : মানুষের মাঝে আতংক
শনিবার ● ২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে ৬ জনের করোনা সনাক্ত : মানুষের মাঝে আতংক

---উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুইধাপে ৬ জনের মধ্যে করোনা সনাক্ত পজেটিভ হওয়ার খবরে নবীগঞ্জ উপজেলা সাধারন মানুষের মাঝে আতংক বিরাজ করছে। করোনা নিরাময়ে আতংক নয় স্বাস্থ্য সচেতনাই যে মুল অনুসরনীয় তাদের মাঝে এটা সঠিকভাবে কাজ করছে না। উপজেলার প্রত্যন্ত অঞ্চল ১নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের সম্প্রতি ঢাকার নারায়নগঞ্জ থেকে আসা ৫ জনের মধ্যে করোনা নমুনা পরীক্ষায় পজেটিভ ধরা পড়েছে। করোনা পজেটিভ সংবাদটি গত ১ লা মে শুক্রবার বিকালে নবীগঞ্জের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লে সাধারন মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে। করোনা আক্রান্ত ৫ জনের মধ্যে ৩ জনের বাড়ী ১নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর ১ জন একই ইউনিয়নের জগন্নাথপুর এবং অপর জনের বাড়ী করগাও ইউনিয়নের মাধবপুর গ্রামে। ওরা ৫ জনই ঢাকার নারায়নগঞ্জে বিভিন্ন প্রাইভেট কোম্পানীতে কর্মরত। তারা গত এপ্রিল মাসের প্রথমদিকে বাড়ীতে আসলে তাদেরকে করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে তাদের পজেটিভ নমুনা ধরা পড়ে। এছাড়া গত শুক্রবার রাতে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের অপর একজন কমিউিনিটি হেলথ প্রোভাইডার এর করোনা পজেটিভ ধরা পড়ে। জানাযায় সেও ঢাকায় একটি প্রশিক্ষনে অংশগ্রহন করেছিল। করোনা পজেটিভ সংবাদি পাওয়ামাত্র নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান নবীগঞ্জ বাহুবল আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী,নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল,টিএইচও ডাঃ আব্দুস সামাদসহ অন্যন্যা নের্তৃবৃন্দ। নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত হিসাবে পরিচিত ১ নং ইউনিয়নের জগন্নাথপুর,সোনাপুরসহ অন্যান্য কয়েকটি গ্রামে সম্প্রতি নারায়ণগঞ্জ,ঢাকা,কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে নবীগঞ্জে ৫ শতাধিক মানুষ প্রবেশ করেছে। এ সময়ই আসংকা করা হয়েছিল এদের মধ্যে করোনা ভাইরাস থাকতে পারে। তাদের নমুনা পরীক্ষায় তা পজিটিভ আসে।
স্থানীয় সচেতন নাগরিকদের ভাষ্য,বার বার করোনা ভাইরাসের মধ্যে সরকারী ও ব্যক্তিগত ভাবে সচেতন হওয়ার আহবান জানানোর পরও কেউই সাড়া দিচ্ছেন না। মানা হচ্ছেনা সরকারি কোনো প্রচারনা ও স্বাস্থ্য নির্দেশনা ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পম পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন,আক্রান্তদের ৬ জনকে আেিসালেশনে পাঠানো হয়েছে এবং তাদের পরিবারের লোকজনের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বেেলন,যে ৫জন লোকের করোনা পজেটিভ এসেছে তারা সবাই নারায়নগঞ্জ থেকে এসেছেন। তাদের করোনা পজেটিভ এসেছে এতে ভয়ের কিছু নাই, তাদেরকে আমরা আজকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে এবং পরিবারের অন্যান্য সদসস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
এমপি শাহনওয়াজ মিলাদ গাজী বলেন,এতে ভয়ের কিছু নেই। আল্লাহর রহমতে আমরা এর মোকাবেলা করব। এই সংকট কালীন সময়ে নবীগঞ্জ বাহুবল বাসীর করোনা রােগীদের সেবা নিশ্চিত করতে একটি গাড়ী বরাদ্দ দিয়েছি।
উল্লেখ্য এ পর্যন্ত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মোট ১৭০ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরন করা হয়েছে। এর মধ্যে লিখিতভাবে ৬ জনের পজেটিভ ও ২৯ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে বাকীগুলো পেন্ডিং রয়েছ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)