শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ মে ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » করোনার সময়েও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ফেঞ্চুগঞ্জে বিয়ে
প্রথম পাতা » সকল বিভাগ » করোনার সময়েও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ফেঞ্চুগঞ্জে বিয়ে
শনিবার ● ২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনার সময়েও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ফেঞ্চুগঞ্জে বিয়ে

---ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশজুড়ে যখন লকডাউন চলছে, শারীরিক দূরত্ব নিশ্চিত করতে আধাজল খেয়ে মাঠে কাজ করছে প্রশাসন, ঠিক তখন সকল নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফেঞ্চুগঞ্জে অনুষ্ঠিত হলো এক আড়ম্বরপূর্ণ বিয়ে। এই বিয়েতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও ২ জন ইউপি সদস্যসহ শতাধিক অতিথি। জনপ্রতিনিধিরাও অনুধাবন করেননি চলমান সংকটপূর্ণ পরিস্থিতি এবং তোয়াক্কা করেননি লকডাউন কিংবা ঘরে থাকা নীতিমালার।

এদিকে, এই বিয়ের একটি ছবি গতকাল শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যেম ছড়িয়ে পড়ার পর ফেঞ্চুগঞ্জে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সবার সমালোচনার তীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের দিকে।

জানা গেছে , গতকাল শুক্রবার (১ মে) সিলেটের ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের মহিদপুর গ্রামের নাজমুল ইসলামের বিয়ে সম্পন্ন হয় এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেই বিয়েতে দাওয়াত খেতে হাজির হন উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আহমদ জিলু, সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান এবং দু’জন ইউপি সদস্য। এছাড়াও এই বিয়েতে উপস্থিত ছিলেন শতাধিক অতিথি।

পরে বিয়ের অনুষ্ঠানের একটি ছবি ফেসবুকে আপলোড করেন ইউপি সদস্য জামাল উদ্দিন। সেই ছবিতে দেখা যায়- বরকে সাথে নিয়ে উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমদ জিলু, সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, ইউপি সদস্য জামাল উদ্দিন ও সোহেল আহমদ চৌধুরী হেলাল শরীর ঘেষাঘেষি করে দাঁড়িয়ে আছেন। যেখানে শারীরিক দূরত্বের কোনা বালাই ছিলো না। এছাড়াও কারো মুখেই ছিলো মাস্ক। এতে ফেঞ্চুগঞ্জের সচেতন মহলে নিন্দার ঝড় উঠেছে।

এই বিষয়ে কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমদ জিলু বলেন, এই বিয়েতে না গিয়ে পারিনি। বিয়েটা ঘরোয়াভাবেই হয়েছে, কোনো অনুষ্ঠান ছিলো না। তবে ছবি তোলার সময় এভাবে দাঁড়ানো বা মাস্ক না পরা ঠিক হয়নি- এটা আমরাও পরে বুঝতে পেরেছি।

শতাধিক অতিথি জমিয়ে লকডাউন নীতিমালা না মেনে বিয়ের অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে জানতে বর নাজমুল ইসলামের কাছে কল দিলে তিনি বলেন, আমি একটু ক্লান্ত। রেস্ট নিচ্ছি। আপনার সঙ্গে পরে কথা বলবো।





আর্কাইভ