শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ মে ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে অন্যের জমি দখল করে রাস্তা তৈরি
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে অন্যের জমি দখল করে রাস্তা তৈরি
শনিবার ● ২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে অন্যের জমি দখল করে রাস্তা তৈরি

---এম এ কাদির চৌধুরী ফারহান (মৌলভীবাজার) কমলগঞ্জ প্রতিনিধি  :: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার মো. কবির হোসেনের পৈত্রিক সম্পত্তি জবরদখল করে একই গ্রামের ফয়সল আহমদের বিরুদ্ধে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। আজ শনিবার ২ মে ভোড়বেলায় উক্ত জমিদখল করে রাস্তা নির্মাণের ঘটনাটি ঘটে।

জানা গেছে, কমলগঞ্জ পৌর এলাকার উজিরপুর গ্রামের মোশারফ হোসেন ব্যপারীর মালিকানাধীন কুমড়াকাপন মৌজার আর.এস ৭৯ খতিয়ানে ২২৮৪ দাগে ২২ শতাংশ ভোগদখলীয় কবির হোসেনের পৈত্রিক জমি।

কবির হোসেন বলেন, আমার পৈত্রিক সম্পত্তি জবরদখল করে ফয়সল আহমদ’রা তাদের সুবিধার জন্যে রাস্তা নির্মান করেছে। উক্ত সম্পত্তি আমাদের বাড়ী নির্মাণের জন্য রাখা। আমাদের জমির পরের অংশে থাকা তাদের জমিগুলো বর্ধিত মুল্যে প্লট আকারে বিক্রির উদ্দেশ্যে আমার থেকে কোন প্রকার বিনিময় ছাড়াই তারা রাস্তার জন্যে জায়গা চায়, কিন্তু আমাদের তিন ভাইয়ের বাসার জন্যে জায়গার পরিমান কম হওয়াতে দিতে রাজি হইনি। তাতে করে তারা গ্রামবাসীর যাতায়াতের জন্যে রাস্তার প্রয়োজন বলে মিথ্যা রটিয়ে জোরপূর্বক আমার পৈত্রিক সম্পত্তির উপরদিয়েই রাস্তা নির্মান করে। অথচ পূর্ব থেকেই গ্রামের মানুষের যাতায়াতের জন্যে প্রশস্থ আরও দুইটি রাস্তা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা স্থানীয় না হওয়াতে তারা প্রভাব দেখিয়ে জমি দখল করে রাস্তাটি নির্মান করে নিলেন। আমরা স্থানীয় হলে তারা এই রকম কাজ করতোনা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, অনেক আগে থেকেই রাস্তার জন্যে দু’পক্ষের মধ্যে ঝামেলা চলে আসছে। শুনেছি করোনার প্রভাবের পরে এটির সমাধান হওয়ার কথা।

ফয়ছল আহমেদ জানান, আমার উপর আনা অভিযোগটি মিথ্যা। আমি এর কিছুই জানিনা। এলাকার মাদ্রাসাগামী ছাত্ররা যাতায়াতে অসুবিধা হওয়াতে গ্রামবাসীরা একটি রাস্তা নির্মাণ করেছেন খবর পেয়েছি।

পৌর মেয়র জুয়েল আহমদ বলেন, এব্যাপারে পূর্ব থেকে আমাকে কেউ অবগত করেনি। এটা পৌরসভার বাহিরের ঘটনা, কমলগঞ্জ সদর ইউনিয়নের উজিরপুরে এই ঘটনাটি ঘটেছে শুনেছি, এর পরও আমি কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান আজাদ’কে নিয়ে ঘঠনা স্থলে যাবো এবং বিষয়টি দেখবো।

করোনা রোগীদের বাসায় খাবার পাঠালেন এমপি

কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ সোনালী ব্যাংক শাখার কর্মরত দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর বাসা দু’টি লকডাউন করে উপজেলা প্রশাসন। ফলে পরিবারের কোন সদস্য বাসার বাইরে যেতে পারছেন না। এমতাবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন কমলগঞ্জের স্থানীয় এমপি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ। উপহার হিসাবে পাঠিয়েছেন খাদ্য সামগ্রী।

শনিবার ২ মে সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আবেদ হোসেন মারফত কমলগঞ্জের ভানুগাছ বাজারে আক্রান্ত দুইজনের বাসায় খাবার সামগ্রী পৌছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ইফতার সামগ্রী ও ফল।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, ওসি আরিফুর রহমান, পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদার ফখরু, মুক্তিযোদ্ধা মঞ্চের সহসভাপতি শফিকুল ইসলাম, ছাত্রলীগে নেতা খালেদ সাইফুল্লাহ ও সাংবাদিক এমএ ওয়াহিদ রুলু, সাংবাদিক সাজিদুর রহমান সাজু।

জানা যায়, উপজেলার সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখায় কর্মরত ক্যাশসিয়ার ইকরামুল হাসান ও আনসার সদস্য শরিফুল ইসলামের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে শুক্রবার।





মৌলভীবাজার এর আরও খবর

ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি
চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪ কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪
কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময় কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই
ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)