শিরোনাম:
●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » করোনায় আক্রান্ত বিশ্বনাথের গৃহবধূ
প্রথম পাতা » প্রধান সংবাদ » করোনায় আক্রান্ত বিশ্বনাথের গৃহবধূ
মঙ্গলবার ● ৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় আক্রান্ত বিশ্বনাথের গৃহবধূ

---মো. আবুল কাশেম, স্টাফ রিপোর্টার :: হাসপাতালে সন্তান প্রসব করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ঘুড়াইল গ্রামের সুমন মালাকারের স্ত্রী শান্তি রাণী মালাকার (২০)। নমুনা টেস্টে পজেটিভ রিপোর্ট হাতে পাওয়ার সাথে সাথেই আজ মঙ্গলবার ৫ মে বিকেলে করোনায় আক্রান্ত শান্তি রাণী মালাকারের বাড়ি’সহ আশপাশের ৪টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। শান্তি রাণী মালাকারকে নিজ বাড়িতেই আইসোলেশনে ও ৪ বাড়িতে বসবাসরত ১৭জন লোককে হোম কোয়ারিন্টাইনে রাখা হয়েছে।
জানা গেছে, সপ্তাহ খানেক পূর্বে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি সন্তান প্রসব করেন শান্তি রাণী মালাকার। তিনি হাসপাতালে থাকাকালীন সময়ে তার মধ্যে করোনার উপসর্গ (কাশি) দেখা দিলে শরীর থেকে নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়। কিন্ত ওই রিপোর্ট আসার পূর্বে হাসপাতাল থেকে শান্তি রাণী মালাকার নিজ বাড়িতে ফিরেন এবং প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরিবারের সবাইকে নিয়ে হোম কোয়ারিন্টাইনে ছিলেন। পরবর্তীতে আজ মঙ্গলবার শান্তি রাণীর নমুনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তার শরীরে করোনার কোন উপসর্গ না থাকায় তাকে নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে এবং প্রশাসনের নির্দেশে স্থানীয় ইউনিয়ন পরিষদ ওই পরিবারকে খাবার সর্বরাহ করছে।লকডাউন ঘোষণাকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান মুসা, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশ্বনাথ থানার এসআই অরূপ সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, জনস্বাস্থ্য অধিপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ প্রমুখ।

র‌্যাব-১ এ যোগদান করলেন বিশ্বনাথের নোমান

বিশ্বনাথ :: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১-এ সহকারী পরিচালক পদে যোগদান করেছেন সিলেটের বিশ্বনাথের নোমান আহমদ। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের কামালপুর গ্রামের মো. আবদুর রবের পুত্র। গতকাল রবিবার (৪মে) ওই পদে তিনি যোগদান করেন।
এর আগে ৩৬তম বিসিএস এ পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে নোমান ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
শিক্ষা জীবনে নোমান আহমদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ হতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মেধার স্বাক্ষর রাখেন তিনি।
কর্মজীবনের শুরুতে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন ২০১৪ সালের ফেব্রুয়ারিতে।
পরবর্তীতে ৩৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৭ সালের মে মাসে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে হবিগঞ্জের প্রভাষক পদে যোগদান করেন।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)