শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী করোনায় আক্রান্ত
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী করোনায় আক্রান্ত
মঙ্গলবার ● ৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী করোনায় আক্রান্ত

---কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত অফিস সহকারী রণবাবু সিংহ উপজেলার মাধবপুর ইউনিয়নের অক্টিয়ারখলায় তার বাড়িতে পাঠিয়ে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মচারীদের নমুনা গত সপ্তাহে ঢাকায় পাঠানোর পর মঙ্গলবার (৫মে) আসা ফলাফলে ওই অফিস সহকারীর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। এ নিয়ে কমলগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪, মৃত ১ জন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম, মাহবুবুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের শুরু থেকেই এ কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ও অফিস কর্মচারীরা ঝুঁকি নিয়ে দিন রাত কাজ করছেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে রণ বাবু সিংহের করোনা পজেটিভ পাওয়া যায়। ফলাফল পাওয়ার পর তাকে তার বাড়ি মাধবপুরের অক্টিয়ার খলা গ্রামে পাঠিয়ে একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। আর পরিবার সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আক্রান্ত অফিস সহকারীর বাড়ি লকডাউন করা হবে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভুঁইয়া আরো বলেন, এখন হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

শ্রীসূর্য্য কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যকর্মীকে নাজেহাল ও অবরুদ্ধের অভিযোগ

কমলগঞ্জ  :: সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসা সেবা ও ঔষধ নিতে বলায় রোগীর স্বামী ও সন্তান যৌথভাবে কমিউনিটি ক্লিনিকের এক স্বাস্থ্যকর্মীকে নাজেহাল করে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যকর্মীকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য কমিউনিটি ক্লিনিকে।

কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (স্বাস্থ্যকর্মী) মো. রুহুল আমীন অভিযোগ করে বলেন, ধূপাটিলা গ্রামের রাজা মিয়ার স্ত্রী জোৎছনা বেগম কয়েকজন নারীকে নিয়ে কমিউনিটি ক্লিনিকে সেবা ও ঔষধ নিতে আসেন। এসময় তাদের এক সাথে এতজন না এসে ৩ ফুট দুরত্বে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে আসতে অনুরোধ করি। এ নিয়ে ঐ নারী ক্ষোভ প্রকাশ করে বাড়ি গিয়ে তার স্বামী রাজা মিয়া ও ছেলে রিমন মিয়াকে পাঠান। তারা এসে আমার শার্টের কলারে ধরে টানা হেচড়া ও গালিগালাজ করে হামলা চালিয়ে আহত করে। পরে কমিউনিটি ক্লিনিকের বাইরে দরজায় তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করি। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।

তবে অভিযুক্ত রাজা মিয়ার ছেলে রিমন মিয়া বলেন, স্বাস্থ্যকর্মী শুরু থেকেই তার মায়ের সাথে খারাপ আচরন করছেন। তাছাড়া ২ টাকার টিকেটের বদলে তিনি ৫ টাকা দাবি করেন। তার মায়ের কাছে টাকা না থাকায় তিনি বাড়ি থেকে টাকা নিতে এসে তাকে বিষয়টি জানালে, সে মায়ের সাথে খারাপ আচরনের কারণ জানতে গিয়েছিল। সে ও তার বাবা স্বাস্থ্যকর্মীকে কোনভাবে নাজেহাল ও অবরুদ্ধ করেনি বলেও জানায়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা সংক্রমণকালে ঝুঁকি নিয়ে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলায় স্বাস্থ্যকর্মীকে নাজেহাল ও অবরুদ্ধ করে রাখলে পুলিশি সহায়তায় তাকে উদ্ধার করা হয়। বিষয়টি ইউএনও এবং থানার ওসি সাহেবকে অবহিত করা হয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী লাঞ্চিতের ঘটনা স্বীকার করে বলেন, সেখানে অবরুদ্ধের মতো কিছু পাওয়া যায়নি। তবে অভিযুক্ত ছেলের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।





মৌলভীবাজার এর আরও খবর

ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি
চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪ কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪
কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময় কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই
ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)