শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ মে ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রশাসনের সভা সেলুন-পার্লার ছাড়া স্বাস্থ্যবিধি মেনে খোলা যাবে সব দোকান
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রশাসনের সভা সেলুন-পার্লার ছাড়া স্বাস্থ্যবিধি মেনে খোলা যাবে সব দোকান
রবিবার ● ১০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে প্রশাসনের সভা সেলুন-পার্লার ছাড়া স্বাস্থ্যবিধি মেনে খোলা যাবে সব দোকান

---বিশ্বনাথ প্রতিনিধি :: আজ ১০ মে রবিবার থেকে ‘হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকান-পাঠ ও শপিংমলগুলো’ খোলার ব্যাপারে সরকারি সিদ্ধান্তগুলো সবাইকে অবহিত করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের সভা শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বলা হয় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী :
(১) হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকান-পাঠ ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আর বিকেল ৫টার মধ্যে আবশ্যিকভাবে সকল প্রতিষ্ঠাগুলো বন্ধ করে দিতে হবে।
(২) যে সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা রাখা হবে, সেগুলোর তালিকা তৈরী করে ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জ’র কাছে দ্রুত সময়ের মধ্যে জমা দিতে হবে।
(৩) শপিংমলে আগত যানবাহনসমুহকে অবশ্যই জীবানুমুক্ত করার ও শপিংমল বা বিপনী বিতানের সামনে সাবান/হ্যান্ড স্যানিটাইজারসহ হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। এর পাশাপাশি প্রতিটি শপিংমল বা বিপনী বিতানের সামনে সতর্কবাণী ‘স্বাস্থ্য বিধি না মানলে, মৃত্যু ঝুঁকি আছে’ সম্বলিত ব্যানার টানাতে হবে।
(৪) ক্রেতাদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য কোন কাপড়ের দোকানে ট্রায়াল রুম ব্যবহার করা যাবে না।
(৫) সেলুন ও পার্লার শ্রেণীর ব্যবসা প্রতিষ্ঠা খোলা যাবে না। তবে গ্রাহকের চাহিদার ভিত্তিতে স্বাস্থ্যবিধি মেনে হোম সার্ভিস প্রদান করতে পারবেন।
(৬) রেস্টুরেন্টগুলো খোলা রাখা গেলেও রেস্টুরেন্টে খাবার পরিবেশন করা যাবে না। বসার আসনগুলো বন্ধ রাখতে হবে। শারীরিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্যাকেটে খাবার বিক্রি করা যাবে।
(৭) ফুটপাতে বা প্রকাশ্য স্থানে হকার বা ফেরিওয়ালা বা অস্থায়ী দোকানপাট বসতে দেওয়া যাবে না।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ-আল জাবেদ, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, মেম্বার ফজর আলী, জহুর আলী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, কোষাধ্যক্ষ নবীন সোহেল, সাংবাদিক কামাল মুন্না, যুবলীগ নেতা সায়েদ আহমদ প্রমুখ।

বিশ্বনাথে সংঘর্ষে উভয় পক্ষের আহত-৭

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে কথা কাটাকাটির জের ধরে উপজেলার দেওকলস ইউনিয়নের মটুকোনা গ্রামের জিলু মিয়ার পুত্র হেলাল আহমদ (৩৮) ও তার চাচাতো ভাই সুফি মিয়ার পুত্র আবু মিয়া (৪৮) এর মধ্যে এ সংঘর্ষেও ঘটনাটি ঘটেছে।

এসময় হেলাল আহমদ‘সহ তার পক্ষে আহত হয়েছেন ৫জন। তারা হচ্ছেন হেলাল আহমদ (৩৮), তার পিতা জিলু মিয়া (৮২), বড় ভাই জয়নাল আহমদ (৬০), ছোট ভাই দুলাল আহমদ (৩০) ও বেলাল আহমদ (২১)।

এছাড়াও আবু মিয়া‘সহ তাদের পক্ষে আহত হয়েছেন- আবু মিয়া (৪৮) ও তার ভাতিজা সুয়েব আহমদ (২২)। উভয় পক্ষের আহতদেরকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে জিলু মিয়ার ও আবু মিয়ার অবস্থ আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা বলেন , তবে এই ঘটনা এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)