শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ মে ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ১২ ব্যবসায়ী ও ৬ পথচারীকে অর্ধলক্ষ টাকা জরিমানা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ১২ ব্যবসায়ী ও ৬ পথচারীকে অর্ধলক্ষ টাকা জরিমানা
বুধবার ● ২০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ১২ ব্যবসায়ী ও ৬ পথচারীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে বিভিন্ন ব্যবসায়ীরা দোকান খোলা রাখায় ও মাস্ক ব্যবহার না করে ঘুরা ফেরা করায় ১২ব্যবসায়ী ও ৬পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ওই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাঈদা পারভীন।
জানা যায়, সরকারি নির্দেশনা লঙ্ঘণ করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করায় সোমবার থেকে সকল বাজার বন্ধ রয়েছে। শুধু ওষুধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও জরুরি পরিসেবা প্রদান করা প্রতিষ্ঠান গুলো খোলা রয়েছে। কিন্তু গোপনে কিছু কাপড়ের দোকান ও কসমেটিকসের দোকান খোলা রেখে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করছিলো। এমন খবর পেয়ে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অভিযান শুরু করেন। অভিযানের সময় দোকানের ভেতরে ক্রেতাদের প্রবেশ করিয়ে কাপড় বিক্রি করায় ১২ জন কাপড় ব্যবসায়ী ও অকারণে বাজারে ঘোরাফেরা করায় ৬ জন পথচারীকে ৫২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে একটি স’মিল চালু থাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মোটর জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন, সরকারি নিদের্শনা লঙ্ঘন করে দোকান খোলা রাখায় ১২ ব্যবসায়ীকে এবং মাস্ক ছাড়া অকারণে বাজারে ঘোরাফেরা করায় ৬ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

ঈশ্বরগঞ্জে গ্রামীন ব্যাংকের নগদ অর্থ ও খাদ্যে সামগ্রী বিতরণ
ঈশ্বরগঞ্জ :: কিশোরগঞ্জ যোনের ঈশ্বরগঞ্জ এরিয়ার গ্রামীণ ব্যাংকের ১২টি শাখায় দ্বিতীয় পর্যায়ে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। করোনার মহামারিতে অসহায় হয়ে পড়া ৩শ টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার উপজেলার মাইজবাগ শাখায় এরিয়া ম্যানেজার আ.হাদী মামুন এসহায়তার পণ্য সামগ্রী অসহায়দের হাতে তোলে দেন।
গ্রামীন ব্যাংকের খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল ৩০কেজি, ডাল ৪ কেজি, তেল ২লিটার, আলু ৮কেজি, পেঁয়াজ ৪কেজি, লবন ২কেজি, সাবান ৪টি, সেমাই ২প্যাকেট, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি, খেজুর আধা কেজি, দুধ ১ প্যাকেট ও নগদ ৬শ টাকা।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক ঈশ্বরগঞ্জের এরিয়া ম্যানেজার আব্দুল হাদী মামুন, ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ শাখা ব্যবস্থাপক লুৎফর রহমান আজাদ শান্ত, সহকারি শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, ব্যাংক অফিসার শিলা রাণী দেবনাথ প্রমুখ।
মাইজবাগ শাখা ব্যবস্থাপক লুৎফর রহমান আজাদ জানান, করোনা ভাইরাসের কবলে অঘোষিত লকডাউনের কবলে পড়েছে দেশের মানুষ। বিশেষ করে এই মুহুর্তে ভিক্ষুক ও নিন্ম শ্র্বেনীর মানুষ খাদ্য সংকটে ভুগছে। এসকল ভিক্ষুক ও নিন্ম শ্র্বেনীর মানুষের কথা চিন্তা করে ঈশ্বরগঞ্জ উপজেলায় দ্বিতীয় বারের মত অসহায় ভিক্ষুক পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। পূর্বে এক মাস আগেও একবার দেয়া হবে।
গ্রামীন ব্যাংক ঈশ্বরগঞ্জের এরিয়া ম্যানেজার আব্দুল হাদী মামুন জানান, আমরা উপজেলার ১২ টি শাখায় ৩শ জন অসহায় ভিক্ষুক ও নিন্ম শ্র্বেনীর মানুষদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। এরই ধারাবাহিকতায় মাইজবাগ ঈশ্বরগঞ্জ শাখায় পূর্বে ২৫জন ও আজ ২৭ জনকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
জানা যায়, বর্তমানে চলমান করোনা ভাইরাস সংক্রমণজনিত মহামারীর কারণে গোটা বিশ্বের মতো আমাদের দেশও ভয়ঙ্কর দুর্যোগে পতিত হয়েছে। প্রকৃতিসৃষ্ট এই দুর্যোগের ফলে দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিবিধ মানবিক সমস্যার পাশাপাশি খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। এই দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের শাখাসমূহে ইতোমধ্যে সগ্রামী সদস্যের ও অসহায় শ্রমিক, দরিদ্র ও খেটে খাওয়া শ্রমজীবিরা পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রয়োজনীয় খাদ্যে সামগ্রী বিতরণ করেছে।





ময়মনসিংহ এর আরও খবর

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

আর্কাইভ