বুধবার ● ২০ মে ২০২০
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথ থানায় করোনা আক্রান্ত আরো ৭ পুলিশ
বিশ্বনাথ থানায় করোনা আক্রান্ত আরো ৭ পুলিশ
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের আরো সাতজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন এসআই, একজন এটিএসআই ও চারজন কনস্টেবল। এই নিয়ে বিশ্বনাথ উপজেলায় মোট ২০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী।
গতকাল মঙ্গলবার (১৯ মে) রাতে পজিটিভ রিপোর্ট আসা পুলিশ সদস্যরা হলেন এসআই ওসমান গণি ও মোয়াজ্জেম হোসেন, এটিএসআই সিরাজুল ইসলাম এবং কনস্টেবল কামরুল ইসলাম, এম ডি সোহাগ মিয়া, কাওছার আহমদ ও রাব্বী ইসলাম।
গত ১৬ মে তাদের শরীরের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিলো।
জানা গেছে, তারা রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত এসব পুলিশ সদস্যরা কোয়ারেন্টিনে ছিলেন। রিপোর্ট পাওয়ার পরপর তাদের সিলেট নগরীর পুলিশ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
এই নিয়ে বিশ্বনাথ উপজেলায় মোট ২০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫।





তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন