শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ মে ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ২৩ ব্যবসায়ীকে ১ লক্ষ ৮০হাজার টাকা জরিমানা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ২৩ ব্যবসায়ীকে ১ লক্ষ ৮০হাজার টাকা জরিমানা
শুক্রবার ● ২২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ২৩ ব্যবসায়ীকে ১ লক্ষ ৮০হাজার টাকা জরিমানা

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নির্দেশ উপেক্ষা করে ও স্বাস্থ্য বিধি না মেনে দোকানপাট খোলা রাখায় উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ২৩ ব্যবসায়ীকে ১লক্ষ ৮০হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার আঠারবাড়ী বাজারে ১৩ ব্যবসায়ীকে ১লক্ষ ১৭ হাজার এবং ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ১ব্যবসায়ীকে ২হাজার টাকাসহ মোট ১ লক্ষ ১৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।
অপরদিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম আঠারবাড়ী বাজারে ৮ ব্যবসায়ীকে ৫৬ হাজার ৫শ এবং ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ১ব্যবসায়ীকে ৫হাজার টাকাসহ মোট ৬১হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন।
এসময় ডাক্তার, র‌্যাব ও পুলিশ বাহিনী মোবাইল কোর্ট পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করেন।

ঈশ্বরগঞ্জে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক ও নিন্ম আয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফা। শুক্রবার জুমার পর উপজেলার মার্কায মসজিদ প্রাঙ্গণে নিজস্ব অর্থায়নে ওই অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
করোনা ইস্যুতে কর্মহীন হয়ে পড়া ১২০জন পরিবহন শ্রমিক ও ১৫০জন নিন্ম আয়ের মানুষসহ ২শ ৫০ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মাঝে ছিল ১০কেজি করে চাল ও ২কেজি ওজনের মুরগী।
বিতরণের সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলার সদর ইউনিয়ন চেয়ারম্যান আবু হানিফা, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইফতেখার সুমন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, ঈশ্বরগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোস্তফা প্রমুখ।
ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা জানান, করোনা ইস্যুতে পরিবহন শ্রমিক সহ কর্মহীন মানুষের নানা ধরণের সংকট চলছে। সরকারি অনুদানের পাশা পাশি নিজ উদ্যোগেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি।
ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী মুস্তাকিমকে হুইল চেয়ার দিলেন ওসি
ঈশ্বরগঞ্জ :: উপজেলায় মুস্তাকিম মিয়া (১৭) নামে এক প্রতিবন্ধী কিশোরকে হুইল চেয়ার উপহার দিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ। মুস্তাকিম একাধারে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।
শুক্রবার দুপুরে থানা কমপ্লেক্সে তাকে এই হুইল চেয়ার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী।
জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিয়াটি গ্রামের জালাল উদ্দিনের পুত্র মুস্তাকিম মিয়া। জন্ম থেকেই সে শারীরিক প্রতিবন্ধী হয়ে বেড়ে ওঠে। গত সাত বছর আগে ঈশ্বরগঞ্জ উপজেলার চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন প্রতিবন্ধী মুস্তাকিমকে একটি হুইল চেয়ার প্রদান করেন। কিন্তু বেশ কিছুদিন ধরে মুস্তাকিমের হুইল চেয়ারটি বিকল অবস্থায় চলছিল। তাতে চলাফেরায় বেশ অসুবিধা হচ্ছিল মুস্তাকিমের।
পরে বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা ওসি মোখলেছুর রহমান আকন্দের নজরে আসলে শুক্রবার দুপুরে প্রতিবন্ধী মুস্তাকিম ও তার বাবাকে থানা কমপ্লেক্সে ডেকে এনে একটি হুইল চেয়ার হস্তান্তর করেন।
উল্লেখ্য গত ১১ মে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবন্ধী শরীফকে নিয়ে একটি পোস্ট দেয়া হলে তাকেও একটি হুইল চেয়ার হস্তান্তর করেন ওসি মোখলেছুর রহমান আকন্দ।
ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, প্রতিবন্ধী মুস্তাকিমকে এবং এর আগে শরিফকে হুইল চেয়ার দুটি দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)