শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা » ৩১ মে থেকে অফিস-আদালত-গণপরিবহন চালু করার ঘোষণা দেশবাসীকে আতংকিত করেছে : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » ৩১ মে থেকে অফিস-আদালত-গণপরিবহন চালু করার ঘোষণা দেশবাসীকে আতংকিত করেছে : সাইফুল হক
বৃহস্পতিবার ● ২৮ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩১ মে থেকে অফিস-আদালত-গণপরিবহন চালু করার ঘোষণা দেশবাসীকে আতংকিত করেছে : সাইফুল হক

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, করোনা মহামারীকালে জনগণের দায়িত্ব নিতে না পারায় সামাজিক সংক্রমন বিস্তারের বিপজ্জনক পর্যায়ে বাস্তবে সবকিছু খুলে দেবার হঠকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্ত করোনা দুর্যোগ মোকাবেলায় সরকারের সীমাহীন ব্যর্থতার পরোক্ষ স্বীকৃতি। করোনা সংক্রমনের যখন ভয়াবহ বিস্তৃতি ঘটছে, মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে তখন ৩১ মে থেকে অফিস-আদালত-গণপরিবহন চালু করার ঘোষণা সচেতন দেশবাসীকে গভীরভাবে আতংকিত করেছে। ঘরে থাকা, শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণ করা যখন সংক্রমন নিয়ন্ত্রণে নিয়ে আসার প্রধান উপায় হিসেবে স্বীকৃত তখন সরকারের ব্যর্থতা ঢাকতে লকডাউন প্রত্যাহার ও শিথিল করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশেষজ্ঞরা যে সমস্ত শর্তাবলী পূরণ করার কথা বলে আসছেন দূর্ভাগ্যজনকভাবে বেপরোয়া সরকার তার কোন কিছুকেই আমলে নিচ্ছে না। করোনা মহামারী সংক্রান্ত সরকার গঠিত উচ্চ পর্যায়ের দুই কমিটির কোন মতামত ও পরামর্শকেও বিবেচনায় নেবার কোন তথ্য জানা যায় না।

সাইফুল হক বলেন, মানুষের জীবিকার বিষয় নিশ্চয় গুরুত্বপূর্ণ, কিন্তু তা কোনভাবেই জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে নয়। জীবিকার কারণে জীবন যখন ঝুঁকিতে পড়ে তখন আপদকালীন সময়ের জন্য সরকারকেই মানুষের জীবন বাঁচিয়ে রাখার দায়িত্ব নিতে হবে। সরকার তা করতে ব্যর্থ হলে খোলাখুলি জনগণের কাছে তা তুলে ধরা দরকার।

তিনি অনতিবিলম্বে করোনা মহামার সংক্রান্ত সকল সংস্থা, কমিটি, বিশেষজ্ঞ, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শ নিয়ে সমগ্র পরিস্থিতির বস্তুনিষ্ঠ পর্যালোচনা ও করণীয় নির্ধারণের দাবি জানান।

আজ সকালে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে দীর্ঘ অনলাইন মিটিং এর সভাপতি হিসেবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। এই সভায় কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, সজীব সরকার রতন, মাহমুদ হোসেন, শাহাদাৎ হোসেন, স্নিগ্ধা সুলতানা ইভা, রইছউদ্দিন সরদার, খলিলুর রহমান ও অরবিন্দু বেপারী বিন্দু প্রমুখ বক্তব্য রাখেন।

সভার শুরুতেই ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকান্ডে মর্মান্তিকভাবে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য সানবীম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসেস মঞ্জুর এবং এই সময়কালে করোনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়।

সভায় করোনা দুর্গতদের জন্য পার্টির ত্রাণ কার্যক্রম পর্যালোচনা করে তা আরা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)