শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ জুন ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় মৃত্যুর তিনদিন পরে এক রোহিঙ্গার করোনা শনাক্ত
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় মৃত্যুর তিনদিন পরে এক রোহিঙ্গার করোনা শনাক্ত
মঙ্গলবার ● ২ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় মৃত্যুর তিনদিন পরে এক রোহিঙ্গার করোনা শনাক্ত

---পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় মৃত্যুর তিনদিন পর এক রোহিঙ্গা বৃদ্ধের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। গত ৩০ মে রেজিষ্টার্ড ক্যাম্পের ৭১ বছর বয়সী এক রোহিঙ্গা নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ক্যাম্প-৭ এর ইনচার্জ হোসাইন মো. আল মুজাহিদ এই বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রথম করোনা আক্রান্তে রোহিঙ্গার মৃত্যু হয়।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয় কারী ডা. আবু তোহা এম আর এইচ ভুঁইয়া বলেন, আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় এক রোহিঙ্গা মৃত্যুবরণ করে।

তিনি আরো বলেন, ১ জুন কক্সবাজার মেডিকেল ল্যাবে যে ৫ জনের করোনা পজিটিভ এসেছে তার মধ্যে একজন পজিটিভ আর অপর ৪ জন ফলোআপ রোগী। এছাড়া এ পর্যন্ত ২৯জন করোনা রোগী পজিটিভ এসেছে। ৩০ জনের অধিক আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিচ্ছে।

কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ২৮৩ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৯৬ টি নমুনার ফল আসে পজিটিভ। এর মধ্যে ৫ রোহিঙ্গাও রয়েছে।

করোনা শনাক্ত হওয়া রোহিঙ্গারা হলো, উখিয়ার ক্যাম্প-৭ ব্লক-এ ইসমত আরা(১৮), ক্যাম্প-৯ বল্ক-এ৪ এর আবু সৈয়দ(৭৪),ক্যাম্প-৬ সৈয়দ আলম(৩৬), কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-সি সাইট-২১ ৫নং বাড়ীর আবুল করিম(৭১), এবং ক্যাম্প-৬ ব্লক-ই ৩ এর নুর জাহান(২৪)।

রোহিঙ্গা মাঝি মোহাম্মদ নুর জানিয়েছে, করোনায় তাদের একজনের মৃত্যূর খবরে লোকজন ভয়ে আছে। করোনা সম্পর্কে এখনো রোহিঙ্গারা সচেতন হয়নি এখনো। তাদের অভিযোগ সাইট ম্যানেজমেন্টের কর্মরত দেশি-বিদেশি এনজিও কর্মীদের মাধ্যমে এ ভাইরাসটি ছড়িয়েছে। আর ক্যাম্পগুলো ঘন বসতি হওয়ায় সবচেয়ে ঝুঁকিতে এখন রোহিঙ্গারা।

তাদের মতে, ক্যাম্পগুলোতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ রোধে চোখে পড়ার মতো কার্যক্রম নেওয়া হয়নি। কীভাবে এই ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা যায়, সেটি অনেকেই এখন পর্যন্ত জানে না।

এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে এক রোহিঙ্গার মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এখনো। এছাড়াও ক্যাম্প প্রশাসন মৃত ব্যক্তির দাফনসহ অন্যান্য কার্যাদি সম্পন্ন করার দায়িত্বে রয়েছে।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ