রবিবার ● ৭ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে কারেন্ট জাল জব্দ
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে কারেন্ট জাল জব্দ
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করা হয়েছ। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ ৭ জুন রবিবার দুপুরে উপজেলার রেলবাজার অমৃতকুন্ডা হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সপ্তাহের একদিন রবিবার চাটমোহর উপজেলার অন্যতম বড় হাটটি বসে রেলবাজার। সেখানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল আমদানি ও বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় তিন হাজার মিটার জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭৫/৮০ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো ফাঁকা স্থানে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, মূলগ্রাম ইউনিয়ন তহশীলদার ও থানা পুলিশ সদস্যরা।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩