মঙ্গলবার ● ৯ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
মামুনূর রশিদ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :: করোনা জনিত সংকটকালে সরকার ঘোষিত বিশেষ সহায়তা তালিকায় স্বজনদের নাম অন্তর্ভুক্ত করার অপরাধে কাপাসিয়ার টোক ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল বাতেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।
জানা যায়, সম্প্রতি সরকার ঘোষিত বিশেষ সহায়তা তালিকায় উপজেলার টোক ইউনিয়নের ৩ নং ইউপি সদস্য মোঃ আব্দুল বাতেন তার ছয় স্বজনের নাম অন্তর্ভুক্ত করেছিলেন। তারা প্রত্যেকেই প্রতি মাসে ২ হাজার ৫ শত টাকা ও ২০ কেজি চাল পাওয়ার কথা রয়েছে। তালিকায় থাকা ব্যক্তিরা হলেন তার ছেলে মোঃ সাইফুল ইসলাম, ছেলের স্ত্রী মোছা. আনার কলি, সহোদর ভাই মোঃ সাহাবুদ্দিন, ভাইয়ের স্ত্রী রেনুজা খাতুন, ভাতিজা মোঃ কাউসার ও মোঃ ফারুক হোসেন। উপজেলা নির্বাহী অফিসার গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে সোমবার বিকেলে ঘটনাস্থলে যান। এ সময় তিনি ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউপি সদস্য মোঃ আব্দুল বাতেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার মোসা. ইসমত আরা জানান, ইউপি সদস্য আব্দুল বাতেন অনৈতিকভাবে আত্মীয়-স্বজনদের নাম সরকারের বিশেষ সহায়তা তালিকায় অন্তর্ভুক্ত করে জমা দিয়েছিলেন। ইতোমধ্যে তিনি সেভাবেই নামগুলো আপলোড দিয়েছেন। এখন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দিবেন তিনি।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩