শিরোনাম:
●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ
রাঙামাটি, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জুন ২০২০
প্রথম পাতা » পাবনা » সাবেক সংসদ সদস্য সাইফুল আযম সূজা আর নেই
প্রথম পাতা » পাবনা » সাবেক সংসদ সদস্য সাইফুল আযম সূজা আর নেই
রবিবার ● ১৪ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক সংসদ সদস্য সাইফুল আযম সূজা আর নেই

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত পাবনা-৩ এলাকার (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) সাবেক সংসদ সদস্য, গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) সাইফুল আযম (সূজা) মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮৪ বছর। মরহুমের ভাই সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আযম রনী মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘ দিন যাবত শারিরিক ভাবে অসুস্থ্য ছিলেন সাইফুল আজম সূজা। গত শনিবার তাকে ঢাকা সিএমএইচ থেকে বাসায় আনা হয়। রবিবার বাড়িতে তিনি আবার অসুস্থ্য হয়ে পরলে তাকে ফের ঢাকা সিএমএইচে নেওয়া হলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকতেই তার দাফন হবে বলে জানান তিনি। মরহুমের মৃত্যুতে পাবনা-৩ এলাকার সাবেক এমপি (বিএনপি) ও চাটমোহর উপজেলা বিএনপির আহবায়ক কে.এম.আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, আব্দুল কুদ্দুস আলো মাষ্টার, সেলিম রেজা, সিদ্দিকুর রহমান, সাবেক সাঃ সম্পাদক ও পৌর মেয়র প্রফেসর আব্দুল মান্নান, বিএনপি নেতা সুরুজ্জামান সুরুজ প্রমুখ শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

পাবনার ভাঙ্গুড়া উপজেলা মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত
পাবনা :: পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌসের করোনা শনাক্ত হয়েছে। গত শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই চিকিৎসকের করোনা পজিটিভের ফলাফল ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হালিমা খানম শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রতিমাসে একটানা ১০ দিন দায়িত্ব পালন করে ২০ দিন করে কোয়ারেন্টিনে থাকেন। এ ধারাবাহিকতায় জান্নাতুল ফেরদৌস ২০ দিন কোয়ারেন্টিনে থাকার পরে গত ৪ জুন কর্মস্থলে যোগদান করেন। এরপর তিনি অসুস্থ বোধ করলে উপজেলা স্বাস্থ্য প্রশাসন তাকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে ৬ তারিখে তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠান। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যায় ওই চিকিৎসকের করোনা পজিটিভ ফলাফল আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হালিমা খানম বলেন, হাসপাতালের সকল চিকিৎসক সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেন। তাই হাসপাতালে কর্মরত কোন স্বাস্থ্যকর্মীর দ্বারা অন্য কেউ সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। তাই হাসপাতালের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

পাবনার ভাঙ্গুড়ায় স্বামীর মারধরের পরে গৃহবধূর আত্মহত্যা

পাবনা :: পাবনার ভাঙ্গুড়ায় পারিবারিক বিরোধের জেরে রোজিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আজ রবিবার দুপুরে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোজিনা ওই গ্রামের কৃষক আসাদুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহতের পরিবার ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে ঘটনার পর থেকেই আসাদুল পলাতক রয়েছেন।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, প্রায় ১৩ বছর আগে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম গ্রামের বাসিন্দা হুকুম আলীর কন্যা রোজিনার সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী ভেড়ামারা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আসাদুলের। বিয়ের পরে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর গত ৫ বছর আগে আসাদুল প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই আসাদুল প্রথম স্ত্রী রোজিনার সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করেন। এদিকে দ্বিতীয় স্ত্রীও একটি পুত্র সন্তান জন্ম দেয়। এতে আসাদুল সবসময়ই দ্বিতীয় স্ত্রীকে বেশি গুরুত্ব দিতেন। একপর্যায়ে ১৪ জুন রবিবার সকালে আসাদুলের প্রথম স্ত্রীর সঙ্গে রোজিনার ঝগড়াঝাঁটি হয়। এসময় আসাদুল দ্বিতীয় স্ত্রীর পক্ষ নিয়ে রোজিনাকে মারধর করেন। এরপর দুপুরে রোজিনাকে তার ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা। পরে রোজিনার পরিবারের লোকজন এসে পুলিশকে খবর দেয়। বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠান।
ভেড়ামারা গ্রামের ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, আসাদুলের দুইটি স্ত্রী থাকার কারণে সংসারের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। একপর্যায়ে তার বড় স্ত্রী রোজিনা আত্মহত্যা করে।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লিখিত অভিযোগে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা জানা যাবে। তারপরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)