শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ জুন ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » মাকে নিয়ে বাড়ি যাওয়া হলোনা মিজানের
প্রথম পাতা » সকল বিভাগ » মাকে নিয়ে বাড়ি যাওয়া হলোনা মিজানের
সোমবার ● ১৫ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাকে নিয়ে বাড়ি যাওয়া হলোনা মিজানের

---বিশ্বনাথ প্রতিনিধি :: করোনাভাইরাসের কারণে গণপরিবহনে না গিয়ে মাকে নিয়ে মোটরসাইকেলে করে সিলেটের বিশ্বনাথের মামার বাড়ি থেকে ছাতকের নিজ বাড়িতে যাচ্ছিলেন মিজানুর রহমান মিজান (২৭) নামের এক যুবক। কিন্তু বিশ্বনাথ ও ছাতক সীমান্তের গোবিন্দগঞ্জে পিকাপের ধাক্কায় প্রাণ হারাতে হয়েছে তাকে। আর গুরুতর আহত হয়েছেন মোটরসাইকলে আরোহী মিজানের মা হুছনেয়ারা বেগম (৫০)। ফলে মাকে নিয়ে আর বাড়ি যাওয়া হলোনা মিজানের।
নিহত মিজান ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত আহসানুর রহমান মুল্লাহর ছেলে। গতকাল রবিবার (১৪ জুন) বিকেল ৫টারদিকে সিলেটের বিশ্বনাথ ও সুনামগঞ্জের ছাতক সীমান্তের গোবিন্দগঞ্জ ব্রিজের পূর্বপাড়ের বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, বাবা বেঁচে না থাকায় মামার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগরের মামার বাড়িতই বড় হয়েছেন মিজান।
সম্প্রতি গ্রামের বাড়ি থেকে তার মা হুসনেয়ারা বেগম, স্ত্রী ও আড়াই বছর বয়সী তার ছেলেকে নিয়ে মামার বাড়িতে বেড়াতে আসেন মিজান। গত বুধবার তার স্ত্রী সন্তানকে পীরপুরের বাড়িতে রেখে আসেন। আর রোববার মাকে নিয়ে করোনাভাইরাসের প্রকোপের কারণে গণপরিবহনে না গিয়ে নিজ মোটরসাইকেলে করে মামার বাড়ি থেকে গ্রামের বাড়ি পীরপুর জাচ্ছিলেন মিজান। কিন্তু গোবিন্দগঞ্জের ব্রিজ পার হয়ে বায়তুল মামুর জামে মসজিদের সামনে যাওয়া মাত্রই তার মোটরসাইকলে (সিলেট-হ-১১-৮৬১৬) বিপরীত দিক থেকে আসা নাম্বার বিহীন দ্রুতগামী একটি পিকআপ-ভ্যান ধাক্কা দিলে ছিটটে পড়েন মিজান ও তার মা হুছনেয়ারা বেগম (৫০)। এতে মা-ছেলে দু’জনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সন্ধ্যা ৭টারদিকে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ঘটনাস্থল থেকে পিকআপ-ভ্যানটিও জব্দ করে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছেন।
নিহত মিজানের মামা ব্যবসায়ী আজিজুল হক এ প্রতিবেদককে বলেন, ছোটবেলা থেকেই মিজান তাদের বাড়িতে থেকে স্থানীয় উত্তর বিশ্বনাথ হাইস্কুলে লেখাপড়া করেছে। বর্তমানে বিয়ে করে মার-সঙ্গে ছাতকের পীরপুরের বাড়িতেই বসবাস করছিল। রোববার মিজান তার মাকে নিয়ে বাড়ি যাবার সময় গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হবার পর মা-ছেলে দু’জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
তিনি জানান, সোমবার (১৫জুন) ময়না তদন্ত শেষে (তাদের বাড়িতে) জয়নগরে মিজানের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন বলেন, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে পৌঁছে পিকআপ-ভ্যান জব্দ করেছেন। সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল চালক মিজান ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর তার আহত মা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





সকল বিভাগ এর আরও খবর

জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)