শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ জুন ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » করোনা বিষয়ে কোন অবহেলা নয় : রফিকুল ইসলাম
প্রথম পাতা » খাগড়াছড়ি » করোনা বিষয়ে কোন অবহেলা নয় : রফিকুল ইসলাম
বুধবার ● ১৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা বিষয়ে কোন অবহেলা নয় : রফিকুল ইসলাম

---অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: দশম ধাপে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের দুর্গম কমল চরণপাড়া, হাজাপাড়া, কাপপাড়া সহ প্রায় চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ।
মহামরী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া গৃহবন্ধী শ্রমজীবি, দু:স্থ ও হত-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কোকোনাথ ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সদস্য দিপার মোহন ত্রিপুরা, চন্দ্র কিরণ ত্রিপুরা, মলেন্দ্র লাল ত্রিপুরা ও অমৃত কুমার ত্রিপুরা ছাড়াও স্থানীয় হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগের শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিতে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান বলেন, মহামারী প্রানঘাতি রূপ ধারন করেছে। তাই ভয়ানক করোনা ভাইরাসের ছোবল থেকে বাঁচতে সকলকে আরো সচেতন থাকতে হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সাধারন মানুষের পাশে আছে এবং থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, একজন থেকে শুরু হয়ে করোনা মহামারী রুপে বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এতোদিন আমাদের প্রিয় মাটিরাঙ্গা উপজেলার স্থানীয় কেউ আক্রান্ত না হলেও ইদানিং স্থানীয় অনেকেই আক্রান্ত হচ্ছেন মন্তব্য করে তিনি আরো বলেন, এখন আর করোনা বিষয়ে কোন অবহেলা না করে বরং এই মহামারী থেকে বাঁচতে সকলকে সর্বোচ্চ সর্তক থাকতে হবে।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)