শুক্রবার ● ১৯ জুন ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঋণের টাকা পরিশোধ করতে না পারায় বিষ পানে আত্মহত্যার চেষ্টা
ঋণের টাকা পরিশোধ করতে না পারায় বিষ পানে আত্মহত্যার চেষ্টা
গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: ঋণের টাকা পরিশোধ করতে না পারায় বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছিলো সুকেশ। চল্লিশ হাজার টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলো সে। পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। আজ শুক্রবার সকাল ৯টায় নিজ বাড়ি ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সংগ্রাম মিল (পুলিশ বক্স)। সে ঐ এলাকার মৃত কৃষ্ণকান্ত হাওলাদারের ছেলে সুকেশ হাওলাদার (৩০)।
সুকেশ হাওলাদার জানায়, গত ৫/০২/২০২০ ইং ফেব্রুয়ারি মাসে তার স্ত্রী ঝুমুর অসুস্থ হওয়ায় তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে কীর্তি পাশার মোড়ের ইব্রাহিমের নিকট থেকে ৪০,০০০/-(চল্লিশ হাজার টাকা) ঋণ হিসাবে সপ্তাহে ৪০০০/-হাজার টাকা কিস্তি দেওয়ার চুক্তিতে নিয়েছিলো।
একমাস কিস্তি দেওয়ার পরপরই মহাদূর্যোগ করোনায় দেশের লকডাউন শুরু হয়। কিন্তু লকডাউনের মধ্যেও তাকে এ পর্যন্ত ১২ কিস্তিতে ৪৮০০০/-হাজার টাকা শোধ করেছে। কিন্তু বর্তমানে ইব্রাহিমের অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে ঝালকাঠি সদর থানায় বৃহস্পতিবার সকালে ইব্রাহিমের নামে একটি অভিযোগ দায়ের করে।
থানায় অভিযোগ কেন দিয়েছে এরজন্য ইব্রাহিম সুকেশ কে অকথ্য ভাষায় গালাগালি করে ও তার পরিবার,ছেলে সন্তান কে নিয়ে যাওয়ার হুমকি দিলে সুকেশ আজ শুক্রবার সকালে বিষপান করে আত্মহত্যার চেষ্ঠা করে। স্থানীয়রা সাথে সাথে সদর হাসপাতালে নিয়ে দ্রুত ভর্তি করে।
সুকেশ আরো বলেন, তার মা,স্ত্রী,২ছেলে কে নিয়ে সংসার চালায়। বর্তমানে সুকেশের ঘরে বাজার ঘাট তেমন কিছু নেই।





ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি