শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ জুন ২০২০
প্রথম পাতা » জাতীয় » সাংসদদের জন্য বরাদ্দ করা ৬৪৭৬ কোটি টাকা মহামারী মোকাবেলায় নিয়ে আসুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » জাতীয় » সাংসদদের জন্য বরাদ্দ করা ৬৪৭৬ কোটি টাকা মহামারী মোকাবেলায় নিয়ে আসুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সোমবার ● ২২ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংসদদের জন্য বরাদ্দ করা ৬৪৭৬ কোটি টাকা মহামারী মোকাবেলায় নিয়ে আসুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: আজ ২২ জুন সোমবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিং এ কায়েমী স্বার্থান্বেষী গোষ্ঠির প্রভাব ও চাপ থেকে বেরিয়ে এসে করোনা হটস্পটের সকল মহানগর ও অঞ্চলে অনতিবিলম্বে সর্বাত্মক লকডাউন কার্যকরি করতে দাবি জানানো হয়েছে এবং বলা হয়েছে লকডাউন আর রেড জোন-ইয়োলো জোন নিয়ে নিজেদের মধ্যে দড়ি টানাটানি অবিলম্বে বন্ধ করুন; কর্তৃত্ব ও এখতিয়ার নিয়ে কোন বিরোধ থাকলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অনতিবিলম্বে তার অবসান ঘটানো জরুরী। লকডাউন আর জোন ঘোষণা নিয়ে যে বিভ্রান্তি তা সরকারের মধ্যকার সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ। সরকারের মধ্যকার এই সব সমন্বয়হীনতার কারণে করোনা দুর্যোগ মোকাবেলায় সংক্রমনের চার মাস পরেও এখনও নৈরাজ্যিক পরিস্থিতি বিদ্যমান। এখনও পর্যন্ত করোনার পরীক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে বেহাল ও ছত্রভঙ্গ পরিস্থিতি অব্যাহত রয়েছে। মানুষের ভোগান্তি চরমে উঠেছে। প্রয়োজনীয় মাত্রায় পরীক্ষার সুযোগ না থাকায় হাজার হাজার সংক্রমনের নানা উপসর্গ নিয়েই ঘুরে বেড়াচ্ছে এবং সামাজিক সংক্রমন জ্যামিতিক হারে বাড়িয়ে চলেছে। সভায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, মহামারী দুর্যোগ মোকাবেলায় সরকারের একের পর এক ভুল, আত্মঘাতি ও সমন্বয়হীন সিদ্ধান্ত ও পদক্ষেপের কারণে আজ দেশের হাজার হাজার মানুষ মৃত্যু ঝুঁকিতে। এই পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

সভায় নেতৃবৃন্দ সংসদ সদস্যদের ইচ্ছা পূরণের জন্য একনেক এর সভায় ৬৪৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদনে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এবং বলেন, এই ধরনের জবাবদিহীতাহীন বরাদ্দ একদিকে অপচয় আর অন্যদিকে অনিয়ম আর দুর্নীতিকে উৎসাহিত করবে। নেতৃবৃন্দ বলেন, আইন প্রণেতাদের হাতে এই ধরনের প্রকল্প রাষ্ট্রীয় অর্থের নয়-ছয় করার সুযোগও বৃদ্ধি করবে। তারা অবিলম্বে এই বরাদ্দ বাতিল করে এই টাকা জরুরী ভিত্তিতে মহামারী দুর্যোগ মোকাবেলায় নিয়ে আসার দাবি জানান। একই সাথে নেতৃবৃন্দ বর্তমান মহামারীজনীত দুর্যোগ উত্তরণে স্বাস্থ্যখাতে ২০ শতাংশ বরাদ্দ দেবারও দাবি জানান। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবারও আহ্বান জানান।

সভার শুরুতে সদ্যপ্রয়াত বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাষা সংগ্রামী শব্দসৈনিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে রাজনৈতিক পরিষদের এই অনলাইন মিটিং এ বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ