শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ জুন ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় জেলেদের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় জেলেদের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ
শনিবার ● ২৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় জেলেদের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ

---পলাশ বড়ুয়া, উখিয়া  প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় জেলেদেরকে চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কেউ কেউ বলছে টাকার বিনিময়ে অনিয়ম ও স্বজনপ্রীতি করে প্রকৃত জেলেদের বাদ দেয়া হয়েছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে শতাধিক সুবিধা বঞ্চিত কার্ডধারী জেলেদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
জানা গেছে, আজ ২৭ জুন শনিবার সকাল ১১টার দিকে উপজেলার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ২ হাজার ৭৫ জন জেলেদের মাঝে ৫৬ কেজি করে চাউল বিতরণ করা হয়।
সুবিধা বঞ্চিত মনখালী এলাকার জলিলুর রহমানের ছেলে মুজিবুল হক বলেন, স্থানীয় মহিলা মেম্বারের স্বামী আবুল বশর টাকার বিনিময়ে আসল কার্ডধারী জেলেদের বাদ দিয়ে টোকেন দিয়ে পেশায় জেলে নয় এমন ব্যক্তিদেরকে আজকে চাউল বিতরণ করছে। এর আগেও আমরা শতাধিক প্রকৃত জেলেকে সরকারি ভাতা দেয়া হয়নি। চাউল বিতরণেও অনিয়ম করায় জেলেরা আজ পরিষদে চত্বরে এসে বিক্ষোভ করছে।
একই ধরণের কথা বলেন, মনখালী ৯নং ওয়ার্ডের বাঁচা মিয়ার ছেলে আবুল কালাম প্রকৃত কার্ডধারী জেলেরা করোনা দূর্যোগে সরকারের কোন সহযোগিতা পাচ্ছে না।
সুবিধা বঞ্চিত একই এলাকার নুরুল ইসলামের ছেলে আলী আহমদ এবং হাবিবুর রহমানের ছেলের সাইফুল ইসলাম বলেন, এদিকে সাগরে মাছ ধরাও নিষেধ। তার উপর করোনার কারণে কর্মহীন হয়ে খুব কষ্টে দিনাতিপাত করছি।
এ প্রসঙ্গে অভিযুক্ত আবুল বশর বলেন, অভিযোগের বিষয়টি সত্য নয়। কারণ ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মুছা বর্তমানে জেলে আছে। তাছাড়া আমার স্ত্রী সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হওয়ার সুবাদে চেয়ারম্যানের প্রদানকৃত তালিকাভুক্ত মানুষ গুলোকে পরিষদের আসার জন্য বলা হয়।
এ ব্যাপারে জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, প্রতিবছর সরকারের পক্ষ দুই মাস সাগরে মাছ ধরা নিষেধ করা হয়। ওই সময় কর্মহীন জেলেদের ভাতা ও সহায়তা দেয়া হয়। এবারও প্রকৃত জেলেদের ৫৬ কেজি করে চাউল প্রদানের জন্য উখিয়া উপজেলা সমন্বয় সভায় তালিকা হালনাগাদ করে বিতরণের সিদ্ধান্ত হয়। এতে পূর্বের জেলে কার্ডধারী কিন্তু সাম্প্রতিক সময়ে পেশা পরিবর্তন করেছে এমন কিছু মানুষ বাদ পড়েছে। তারাই আজ বিক্ষোভ করেছে বলে জানান। তবে পর্যায়ক্রমে সবাই পাবে। ইউএনও মহোদয় বঞ্চিতদের তালিকা জমা দিতে বলেছেন। টাকার বিনিময়ে অনিয়ম করে টোকেনের মাধ্যমে চাউল বিতরণের বিষয়টি সত্য নয় বলেও তিনি জানান।
একই প্রসঙ্গে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে পেশা পরিবর্তন করেছে এবং এমন কিছু স্বচ্ছল মানুষকে উপজেলার মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক তালিকা হালনাগাদ করা হয়েছে। এক্ষেত্রে কেউ কেউ তালিকা থেকে বাদ পড়ায় অসন্তোষের খবর পেয়েছি। তাদেরকেও সুবিধার আওতায় আনার বিষয়ে কথা হয়েছে। এ সময় তিনি টাকার বিনিময়ে অনিয়মের কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
ইয়াবাকারবারীর হামলায় একই পরিবারের ৩ মহিলা আহত
উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় জেল ফেরত ইয়াবাকারবারীদের হামলার শিকার হয়েছে একই পরিবারের ৩ মহিলা সদস্য। ঘটনাটি ঘটেছে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়া গ্রামে।
হামলায় আহতরা হলো রশিদ আহমদ চৌধুরীর স্ত্রী মমতাজ বেগম, ছৈয়দ আলমের স্ত্রী ইয়াছমিন আকতার মৃত ছৈয়দ হোছন তছলিমা আকতার, বাহাদুরের স্ত্রী লাভলী আকতার। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে প্রকাশ গত ২৬ জুন দুপুর সাড়ে ১২টার দিকে ইয়াবার কারবারে বাধা দেয়ায় একই এলাকার জেল ফেরত ও চিহ্নিত ইয়াবাকারবারী মৃত এজাহার মিয়ার ছেলে রশিদ আহমদ, রশিদ আহমদের স্ত্রী লাইলা বেগম, রশিদ আহমদের ছেলে লিটন, বেলাল উদ্দিনের স্ত্রী ছফুরা বেগম সংঘবদ্ধ হামলা করে।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন, অভিযোগের বিষয়টি তিনি জানেন না। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)