শিরোনাম:
●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
রাঙামাটি, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ জুন ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় জেলেদের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় জেলেদের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ
শনিবার ● ২৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় জেলেদের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ

---পলাশ বড়ুয়া, উখিয়া  প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় জেলেদেরকে চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কেউ কেউ বলছে টাকার বিনিময়ে অনিয়ম ও স্বজনপ্রীতি করে প্রকৃত জেলেদের বাদ দেয়া হয়েছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে শতাধিক সুবিধা বঞ্চিত কার্ডধারী জেলেদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
জানা গেছে, আজ ২৭ জুন শনিবার সকাল ১১টার দিকে উপজেলার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ২ হাজার ৭৫ জন জেলেদের মাঝে ৫৬ কেজি করে চাউল বিতরণ করা হয়।
সুবিধা বঞ্চিত মনখালী এলাকার জলিলুর রহমানের ছেলে মুজিবুল হক বলেন, স্থানীয় মহিলা মেম্বারের স্বামী আবুল বশর টাকার বিনিময়ে আসল কার্ডধারী জেলেদের বাদ দিয়ে টোকেন দিয়ে পেশায় জেলে নয় এমন ব্যক্তিদেরকে আজকে চাউল বিতরণ করছে। এর আগেও আমরা শতাধিক প্রকৃত জেলেকে সরকারি ভাতা দেয়া হয়নি। চাউল বিতরণেও অনিয়ম করায় জেলেরা আজ পরিষদে চত্বরে এসে বিক্ষোভ করছে।
একই ধরণের কথা বলেন, মনখালী ৯নং ওয়ার্ডের বাঁচা মিয়ার ছেলে আবুল কালাম প্রকৃত কার্ডধারী জেলেরা করোনা দূর্যোগে সরকারের কোন সহযোগিতা পাচ্ছে না।
সুবিধা বঞ্চিত একই এলাকার নুরুল ইসলামের ছেলে আলী আহমদ এবং হাবিবুর রহমানের ছেলের সাইফুল ইসলাম বলেন, এদিকে সাগরে মাছ ধরাও নিষেধ। তার উপর করোনার কারণে কর্মহীন হয়ে খুব কষ্টে দিনাতিপাত করছি।
এ প্রসঙ্গে অভিযুক্ত আবুল বশর বলেন, অভিযোগের বিষয়টি সত্য নয়। কারণ ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মুছা বর্তমানে জেলে আছে। তাছাড়া আমার স্ত্রী সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হওয়ার সুবাদে চেয়ারম্যানের প্রদানকৃত তালিকাভুক্ত মানুষ গুলোকে পরিষদের আসার জন্য বলা হয়।
এ ব্যাপারে জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, প্রতিবছর সরকারের পক্ষ দুই মাস সাগরে মাছ ধরা নিষেধ করা হয়। ওই সময় কর্মহীন জেলেদের ভাতা ও সহায়তা দেয়া হয়। এবারও প্রকৃত জেলেদের ৫৬ কেজি করে চাউল প্রদানের জন্য উখিয়া উপজেলা সমন্বয় সভায় তালিকা হালনাগাদ করে বিতরণের সিদ্ধান্ত হয়। এতে পূর্বের জেলে কার্ডধারী কিন্তু সাম্প্রতিক সময়ে পেশা পরিবর্তন করেছে এমন কিছু মানুষ বাদ পড়েছে। তারাই আজ বিক্ষোভ করেছে বলে জানান। তবে পর্যায়ক্রমে সবাই পাবে। ইউএনও মহোদয় বঞ্চিতদের তালিকা জমা দিতে বলেছেন। টাকার বিনিময়ে অনিয়ম করে টোকেনের মাধ্যমে চাউল বিতরণের বিষয়টি সত্য নয় বলেও তিনি জানান।
একই প্রসঙ্গে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে পেশা পরিবর্তন করেছে এবং এমন কিছু স্বচ্ছল মানুষকে উপজেলার মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক তালিকা হালনাগাদ করা হয়েছে। এক্ষেত্রে কেউ কেউ তালিকা থেকে বাদ পড়ায় অসন্তোষের খবর পেয়েছি। তাদেরকেও সুবিধার আওতায় আনার বিষয়ে কথা হয়েছে। এ সময় তিনি টাকার বিনিময়ে অনিয়মের কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
ইয়াবাকারবারীর হামলায় একই পরিবারের ৩ মহিলা আহত
উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় জেল ফেরত ইয়াবাকারবারীদের হামলার শিকার হয়েছে একই পরিবারের ৩ মহিলা সদস্য। ঘটনাটি ঘটেছে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়া গ্রামে।
হামলায় আহতরা হলো রশিদ আহমদ চৌধুরীর স্ত্রী মমতাজ বেগম, ছৈয়দ আলমের স্ত্রী ইয়াছমিন আকতার মৃত ছৈয়দ হোছন তছলিমা আকতার, বাহাদুরের স্ত্রী লাভলী আকতার। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে প্রকাশ গত ২৬ জুন দুপুর সাড়ে ১২টার দিকে ইয়াবার কারবারে বাধা দেয়ায় একই এলাকার জেল ফেরত ও চিহ্নিত ইয়াবাকারবারী মৃত এজাহার মিয়ার ছেলে রশিদ আহমদ, রশিদ আহমদের স্ত্রী লাইলা বেগম, রশিদ আহমদের ছেলে লিটন, বেলাল উদ্দিনের স্ত্রী ছফুরা বেগম সংঘবদ্ধ হামলা করে।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন, অভিযোগের বিষয়টি তিনি জানেন না। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।





কক্সবাজার এর আরও খবর

ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি

আর্কাইভ