বুধবার ● ১ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » অবৈধ বালু উত্তোলনের দায়ে মানিকছড়িতে ৫০ হাজার টাকা জরিমানা
অবৈধ বালু উত্তোলনের দায়ে মানিকছড়িতে ৫০ হাজার টাকা জরিমানা
আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী নামার পাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে এক বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার ১ জুলাই দুপুরের দিকে সেনাবাহিনীর সহযোগীতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট রিফাত আসমা তিনটহরী নামার পাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে ৪ টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলমান রয়েছে দেখতে পেয়ে ড্রেজার মেশিনগুলি ধ্বংশ করেন। সরজমিনে পরিদর্শ করে ভ্রাম্যমান আদালত অবৈধভাবে বালু উত্তোলনকারী মো. আবুল কালাম(৪০)’কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট রিফাত আসমা জানান, জেলা প্রশাসক থেকে উপজেলার চেংগুছড়া বালু মহালকে বৈধ বালু মহল হিসেবে ইতোপূর্বে ইজারা প্রদান করা হয়েছে।
এছাড়া উপজেলার অন্য কোথাও যদি কোন বালু মহাল থেকে থাকে তবে সেগুলো অবৈধ। অবৈধ বালু মহাল বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩