শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে মানুষ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে মানুষ
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে মানুষ

---মো. আবুল হাসেম, লামা (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবান লামা উপজেলার সদর ইউপির বলিয়ারছর এলাকায় কাঁচা সড়ক দীর্ঘদিনেও কোনো উন্নয়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদা মাটিতে একাকার হয়ে যায় রাস্তাটি। ফলে ভোগান্তিতে রয়েছেন ওই এলাকার অন্তত ৪ হাজারেরও অধিক মানুষ। পাকা রাস্তা না থাকায় যুগযুগ ধরে এখনো পর্যন্ত মাটির রাস্তায় চলাচল করছেন তারা। মেরামতের অভাবে তাও এখন চলাচল অযোগ্য।

সরেজমিন ঘুরে দেখা গেছে, হাজীর দোকান থেকে বরিশাল পাড়া পর্যন্ত সড়কের বেহাল দশা। সড়কটি এ এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া প্রতিদিন শত শত পাহাড়ী-বাঙ্গালী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ এই রাস্তায় চলাচল করে। দীর্ঘ কয়েক যুগ আগে নির্মিত এই মাটির রাস্তা কখনো পূর্নসংস্কার হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

তবে চলতি সময়ে এলাকর যুবকদের সমন্বয় গঠিত বান্দরবান লামা সদর ইউনিয়ন কল্যাণ নামে সমিতির সদস্যরা এলাকাবাসীদের সাথে নিয়ে কিছু বালি মাটি দিয়ে মেরামত করলেও মালবাহী ট্রলি ও ট্রাক্টরের কারণে তা তলিয়ে গেছে বলে অভিযোগ করছেন তারা।

বলিয়ারছর বাজার ব্যাবসায়ী মো. শহিদুল ইসলাম বলেন, শুকনো মৌসুমে যাতায়াত ব্যবস্থা ভাড়ায় চালিত মোটরসাইকেল, মাহীন্দ্রা ও সিএনজি ব্যবহার হয়। অনেক কষ্টে ভাঙ্গা চুরা রাস্তায় বেশি ভাড়া দিয়ে যাতায়াত করে এলাকার মানুষ। বর্ষা শুরু হলেই বন্ধ হয়ে যায় ওই সব যানবাহন। পায়ে হেঁটে চলাচল করতে হয়। মাঝেমধ্যে হোন্ডা আসলেও দ্বিগুণ ভাড়া গুনতে হয় আমাদের। সামান্য বৃষ্টি হলে কাঁদামাটিতে একাকার হয়ে যাতায়াতে অযোগ্য হয়ে পরে রাস্তাগুলো।

এলাকার স্থানীয় মো. জহির হোসেন যানান, দীর্ঘদিন এই রাস্তার উন্নয়ন বা সংস্কার করা হয়নি। বৃষ্টি হলে রাস্তার অবস্থা নদীর মতো হয়ে যায়। দূর থেকে তাকালে নদী মনে হয়। রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করা কঠিন হয়ে দাঁড়াই। রাস্তার বেহাল দশার কারণে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীদের চরম কষ্টে প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। এ যেন ভোগান্তির শেষ নেই। সবদিক বিবেচনায় এই সড়কগুলো অতি দ্রুত উন্নয়ন করা দরকার। রাস্তাটি উন্নয়ন বা সংস্কার হলে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীসহ সর্বস্তর মানুষের চলাচল পথ আসান হবে।

সড়কের এ বেহাল দশা নিয়ে জানতে চাইলে স্থানীয় আবুল কাশেম ক্ষোভের সঙ্গে বলেন, জন্মের ৩৭ বছর বয়সেও এমন রাস্তা দেখিনি। যখন এ এলাকায় রাস্তা ছিলোনা তখনোও এমন অবস্থা ছিলনা। তিনি আরো বলেন! ভাই, কতো রাস্তাই তো ঠিক হয়, কিন্তু আমাদের এ রাস্তাটা ঠিক হচ্ছে না কেন ? বছরকে বছর ধরে এভাবেই পড়ে আছে। দীর্ঘদিন থেকে চলাচলে অনুপযোগী এই সড়কে চলতে গিয়ে প্রায় দুর্ঘটার শিকার হচ্ছেন অনেকই। সড়ক তো নয় যেন মরণ ফাঁদ। এটা সংস্কার করে চলাচল যোগ্য করে তোলার প্রত্যাশা আমাদের।

এবিষয়ে স্থানীয় মেম্বার মো. আব্দুল হাফিজ বলেন, র্দীঘদিন ধরে এ সড়কটি ভেঙে বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বেহাল দশার কারণে কৃষক ও মানুষতো দুরের কথা অসুস্থ রোগী, বিশেষ করে ডেলিভারি রোগী নিয়ে পড়তে হচ্ছে বিপাকে। তাছাড়াও মালামাল পরিবহনে আদায় করতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এটা বিশাল বাজেটের রাস্তা, সুতরাং সরকারি বাজেট ছাড়া ব্যক্তিগত বাজেট দিয়ে সম্ভব নয়। তাছাড়া চেয়ারম্যান মহোদয় এই সড়কের টেন্ডার হয়েছে বলে জানিয়েছে, কিন্তু লকডাউনের সম্মুখীন হয়ে আর এবিষয়ে আলাপ আলোচনা হয়নি।

এবিষয়ে সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, সড়কটি সংস্কারের বাজেট অনুমোদন হয়েছে। তবে সাম্প্রতিক করোনার কারণে কাজ পিছিয়ে গেছে। করোনা তথা লকডাউন শেষ হলে সংস্কারের কাজ শুরু হবে বলে জানান তিনি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)