শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ জুলাই ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন
বুধবার ● ৮ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

---গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: করোনাভাইরাস পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে সুজন, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, দুরন্ত ফাউন্ডেশন, ইয়ুথ অ্যাকশন সোসাইটি, রক্ত কনিকা ফাউন্ডেশন, মানব কল্যাণ সোসাইটি, কালের কণ্ঠ শুভসংঘ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি পেশার মানুষ স্বাস্থ্যবিধি মেনে অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে স্বাস্থ্য সচিব বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সুসাশনের জন্য নাগরিক সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহিন উদ্দিন তালুকদার মঈন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক কে.এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি রফিকুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার সভাপতি শাকিল আহম্মেদ রনি, কালের কণ্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক ও দুরন্ত ফাউ-েশনের সভাপতি তাসিন অনিক মৃধা, ৭১ এর চেতনার সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি, মানব কল্যান সোসাইটির প্রতিষ্ঠাতা উজ্জল রহমান। বক্তারা বলেন, ঝালকাঠিতে বর্তমানে করোনায় আক্তান্তের সংখ্যা প্রায় তিনশ’। করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের, উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৪ জন। নমুনা সংগ্রহের পরে জেলা সদর থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বিলম্বে রিপোর্ট আসার কারনে ঝুঁকিতে রয়েছে ঝালকাঠিবাসী। অনেকে রিপোর্ট পাওয়ার আগেই মৃত্যুবরণ করেছে। তাই অতিদ্রুত পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন বক্তারা।

ঝালকাঠিতে নতুন করে ২৬ জনসহ মোট আক্রান্ত ২৮৯ মৃত্যু ১২জন

ঝালকাঠি :: ঝালকাঠি জেলায় নতুন করে ২৬ জনসহ মোট ২৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঝালকাঠির সদর উপজেলায় পুলিশ সদস্য মোশারফ হোসেন ও রাজাপুর উপজেলায় মোঃ কাওসার হোসেন সিকদারসহ নতুন করে দুইজনের মুত্যু রেকর্ড করা হয়েছে । এ নিয়ে জেলয়া মৃত্যুর সংখ্যা ১২ জনে দাড়ালো। এ জেলায় এ পর্যন্ত ১৩০ করোনা আক্রান্ত ব্যাক্তি সুস্থ হয়েছেন । সর্বশেষ আক্রান্ত ব্যাক্তিরা হলেন সদর উপজেলায় কামরুল ইসলামা (৩৫), সৈয়দ রিয়াজুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩১) ফিরোজ সিকদার (৩৫) রাসেল মিয়া (৩১) পৌর এলাকার জান্নাতুল ফেরদৌস (২২) হাবিবুর রহমান (৩৯), বুসরা (৪০), হোসনে আরা বেগম (৫২) , নলছিটি উপজেলায় হোসনে আরা বেগম (৬৫) মেহেরুন্নেছা (৩৪) মোতালেব তালুকদার (৭০) হুমাযূন করিব (৭০) নজরুল ইসলাম (৪৪), মোঃ উজ্জল (৪২), মেহেদী হাসান (৪০), আঃ মালেক (৬০), মোঃ ওয়াহেদুল (৩৪), রাজাপুর উপজেলার ব্যাংক কর্মকর্তা সুব্রত মন্ডল (৩৫), মোঃ সোহরাব (৬০), মোঃ মাহতাব (২৬), মোঃ আলাউদ্দিন (৫৬), তন্ময় বিশ^াস (২৪), মোঃ ইব্রাহিম (৬৫), কাঠালিয়া উপজেলায় ব্যাংক কর্মকর্তা আঃ রহমান (৪৯), মিসেস রুমি আক্তার (২৬)। এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৯২ জন, নলছিটি উপজেলায় ৯০ জন, রাজাপুর উপজেলায় ৭১ জন ও কাঠালিয়া উপজেলায় ৩৭ জন আক্রান্ত হলো। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ১৮৭৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং এর মধ্যে ১৬৭৫ জনের রিপোর্ট পাওয়া গেছে , এদের মধ্যে ২৮৯ জনের রিপোর্ট পজেটিভ ও ১৩৮৬ জনের নেগেটিভ এসেছে । জেলায় এ ‘পর্যন্ত ১৩৭৩ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১৩২০জন ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হোমকোয়ারেন্টাইনে আছেন ৫৩ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আমির হোসেন আমু ১৪ দলের মুখপাত্র ঝালকাঠিতে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

ঝালকাঠি :: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নতুন মুখপাত্র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (এমপি)। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আমির হোসেন আমু ১৪ দলের মুখপাত্র নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছিলিম উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা রেজাউল করিম জাকির, পৌর কাউন্সিলর ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম আল আমিন, নলছিটি উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক রহমান সরদার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান।





ঝালকাঠি এর আরও খবর

৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে
বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি
ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক
জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম
দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ
ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক
ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ
ওসমান হাদীকে বিজয় করতেই গণভোটে “হ্যা” জয়যুক্ত করতে হবে ওসমান হাদীকে বিজয় করতেই গণভোটে “হ্যা” জয়যুক্ত করতে হবে
ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে ‘নির্বাচনী সৌহার্দ্যের সংলাপ’ অনুষ্ঠিত ঝালকাঠিতে ‘নির্বাচনী সৌহার্দ্যের সংলাপ’ অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)