শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে প্রানঘাতি করোনা : এ পর্যন্ত মৃত্যু’র সংখ্যা ১০১
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে প্রানঘাতি করোনা : এ পর্যন্ত মৃত্যু’র সংখ্যা ১০১
রবিবার ● ১২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে প্রানঘাতি করোনা : এ পর্যন্ত মৃত্যু’র সংখ্যা ১০১

---সিলেট প্রতিনিধি :: সিলেট বিভাগে প্রানঘাতি করোনায় মৃত্যু সংখ্যা ১০০ ছাড়িয়েছে। করোনায় ৯ জুলাই মারা যান দুইজন, এর পরদিন করোনায় কারো প্রাণহানি হয়নি, একদিন পর ১১ জুলাই ২৪ ঘণ্টায় মারা গেলেন চারজন। আর এই চারজনের মৃত্যুর মাধ্যদিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৯৭ থেকে ১০০ পেরুলো। বর্তমানে সিলেটে করোনায় মৃত্যু হয়েছে ১০১ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৭৮, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ৮ জন।

জানা গেছে, গতকাল শনিবার (১১ জুলাই) একদিনে সিলেট বিভাগে প্রাণনাশী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এর মধ্যে সিলেটে দুইজন, সুনামগঞ্জে একজন ও মৌলভীবাজারে একজন। আর গতকাল এ অঞ্চলে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪২ জন। এর মধ্যে সিলেটে ২৮, সুনামগঞ্জে ৮ ও হবিগঞ্জে ৬ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৫৭৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০৭০, সুনামগঞ্জে ১১৭০, হবিগঞ্জে ৮৯৯ ও মৌলভীবাজার জেলায় ৬৫৭ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ২৩৪ জন। এর মধ্যে সিলেটে ১০৩, সুনামগঞ্জে ৪০, হবিগঞ্জে ৬৪ ও মৌলভীবাজারে ২৭ জন।

এছাড়া করোনা পজেটিভ ও উপসর্গযুক্ত- সব মিলিয়ে বিভাগজুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৯২১ জন। এর মধ্যে সিলেটে ৩৯১, সুনামগঞ্জে ২৭১, হবিগঞ্জে ১৯৭ ও মৌলভীবাজারে ৬০ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন।

এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৯৮ জন। এর মধ্যে সিলেটে ৮, সুনামগঞ্জে ৪০, হবিগঞ্জে ১৭ ও মৌলভীবাজারে ৩৩ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২২৩৬। এর মধ্যে সিলেটে ৬৬৭, সুনামগঞ্জে ৮২১, হবিগঞ্জে ৩৮৪ ও মৌলভীবাজারে ৩৬৪ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ১০/৩/২০২০ ইংরেজি তারিখ হতে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৫৯২১ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৫২২১ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ৭০০ জন। এর মধ্যে সিলেটে ৩৯২, সুনামগঞ্জে ৯৬, হবিগঞ্জে ১০৪ ও মৌলভীবাজারে ১০৮ জন।

আজ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ৩১৮ জন। এর মধ্যে সিলেটে ৮০, সুনামগঞ্জে ৪০, হবিগঞ্জে ১৩৯ ও মৌলভীবাজারে ৫৯ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোয়ারেন্টিনরত।





আর্কাইভ