শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বয়কটের আহ্বান
মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বয়কটের আহ্বান

চট্টগ্রাম প্রতিনিধি :: (১৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.১০মিঃ) নগরীর কাজীর দেউরীতে হকার, রিক্সাওয়ালা ও ফুটপাত দোকানদার এবং টেম্পু ও টেক্সী শ্রমিকদের মাঝে মাদক, ইভটিজিং ও সন্ত্রাসের বিরুদ্ধে শনিবার ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় জনসচেতনতা মূলক নির্দেশবাণী লিফলেট আকারে বিলি করেছে জাতীয় মানবাধিকার ইউনিটি৷ এসময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক এম. জামাল উদ্দিন, জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, জাবেদ রকি, মোঃ আবদুল মান্নান, ইফতেখায়রুল করিম চৌধুরী, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ নাছির উদ্দিন, সেলিম উদ্দিন ডিবলু, সমীর পাল ও অনেক রিক্সাওয়ালা, হকার ও টেম্পু, টেক্সীশ্রমিকবৃন্দ ৷ লিফ্লেট বিতরণকালে মানবাধিকার ইউনিটি নেতৃবৃন্দ বলেন, মাদক বিক্রেতা ও মাদকসেবী জাতির শত্রু ৷ স্ব-স্ব অবস্থান থেকে এদেরকে বয়কট করতে হবে ৷ মাদক ও জঙ্গিমুক্ত সমাজ বির্নিমাণে আমাদের সকলকে স্ব-স্ব ধর্মীয় বিধি নিষেদ মেনে চলার গুরুত্বারোপ করে নেতৃবৃন্দ বলেন, মাদক আজ পুরো জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ৷ এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ধর্মীয় বিধি নিষেধ মেনে চলা,ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতিক চর্চা ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা