বুধবার ● ২৯ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » সুনামগঞ্জে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালেন ইস্পাহানি গ্রুপ
সুনামগঞ্জে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালেন ইস্পাহানি গ্রুপ
সুনামগঞ্জ :: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজ ২৯ জুলাই বুধবার ইস্পাহানি গ্রূপ, সিলেট বিভাগের পক্ষ থেকে সিলেট সুনামগঞ্জের বড় পাড়া ও নতুন পাড়া এলাকায় ৫০ পরিবারের মাঝে মানবিক উপহার বিতরণ করা হয়।
সিলেট এক দিকে বৈশ্বিক করোনা মহামারী, অন্যদিকে বন্যা এই সময়ে সিলেট হটস্পট হিসেবে চিহ্নিত এলাকা। এই দুর্যোগ মুহূর্তে সিলেটে বন্যা কবলিত হতদরিদ্র অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান ইস্পানানি গ্রুপের ক্ষুদ্র প্রয়াস।
এতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ব্যবস্থাপক মো. আনিছুজ্জামান পাঠোয়ারীর তত্বাধানে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইনচার্জ উৎফল বড়ুয়া ও টেরিটোরি ম্যানেজার মো. হামিম।
ইস্পাহানী গ্রূপের আয়ের একটি অংশ বরাবরই সমাজের বিভিন্ন অঞ্চলের শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করা হয়।তারই ধারাবাহিকতায় এই করোনাকালীন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে মাস্ক, অক্সিজেন, ক্যানোলাসহ নানা সুরক্ষাসামগ্রী বিতরণ করছেন।





কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন